‘ডানকি’ এবং ‘সালার’ মুক্তির কোপে বদলে গেল ‘মেরি ক্রিসমাস’ মুক্তির দিনক্ষণ

আজ, ৩ অক্টোবর, 'মেরি ক্রিসমাস' মুক্তির নতুন তারিখ জানানো হলো। একই দিনে সিদ্ধার্থ মালহোত্রার 'যোধা'ও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডানকি’ এবং ‘সালার’ মুক্তির কোপে এগিয়ে এলো ক্যাটরিনা এবং বিজয় সেতুপতির ‘ম্যারি ক্রিসমাস’ মুক্তির দিনক্ষণ। প্রভাসের সালার মুক্তি নিয়ে কম জলঘোলা হয়নি। শেষমেশ রিস্ক নিয়ে শাহরুখের ‘ডানকি’ মুক্তির দিনেই রিলিজ হবে ছবি। আগামী ২২ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ডানকি এবং সালার। একই সময়ে মুক্তির কথা ছিল ম্যারি ক্রিশমাসের। কিন্তু দুটি সুপার স্টারের ছবি রিলিজের কোপে বদলে গেল এই ছবি মুক্তির দিনক্ষণ। কিন্তু কবে মুক্তি পাচ্ছে ছবি? ‘মেরি ক্রিসমাস’-এর মুক্তির তারিখ এই নিয়ে তৃতীয়বার পরিবর্তন করা হল। ছবিটি ২৩ ডিসেম্বর মুক্তির জন্য নির্ধারিত ছিল। এর আগে ১৫ ডিসেম্বর ছবি মুক্তির জন্যে নির্ধারিত ছিল। কিন্তু আজ এলো ছবি মুক্তির নতুন দিনক্ষণ। অনেকটাই এগিয়ে ছবি মুক্তি পাচ্ছে। আজ, ৩ অক্টোবর, ‘মেরি ক্রিসমাস’ মুক্তির নতুন তারিখ জানানো হল। একই দিনে সিদ্ধার্থ মালহোত্রার ‘যোধা’ও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতু-অভিনীত ‘মেরি ক্রিসমাস’ আগামী ৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷ যাতে দুই সুপারস্টারের ছবির সঙ্গে কোনভাবেই এই ছবি সংঘর্ষে না লিপ্ত হতে পারে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ কিছুক্ষন আগেই X (আগের টুইটারে)-এ খবরটি শেয়ার করে লিখেছেন, “ক্যাটরিনা কাইফ – বিজয় সেতুপতি: ‘মেরি ক্রিস্টমাস’ ডিসেম্বরের শুরুতেই আসবে৷ ৮ ডিসেম্বর ২০২৩ হল #MerryChrist-এর নতুন মুক্তির তারিখ, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন ক্যাটরিনাকাইফ এবং বিজয়সেতুপতি প্রথমবারের মতো। #মেরি ক্রিসমাস – #শ্রীরামরাঘবন দ্বারা পরিচালিত – দুটি ভাষায় [#হিন্দি এবং #তামিল] ভাষায় শুটিং করা হয়েছে।” শ্রীরাম রাঘবন, যিনি এর আগে ‘অন্ধাধুন’ এবং ‘বদলাপুর’-এর মতো ছবি পরিচালনা করেছেন, এবার তাঁর হাতেই তৈরি হল মেরি ক্রিসমাস। ভিন্ন ভিন্ন সহযোগী অভিনেতাদের নিয়ে ছবিটির শুটিং হয়েছে দুটি ভাষায়। এটি ক্যাটরিনা কাইফ এবং শ্রীরাম রাঘবনের প্রথম তামিল আউটিংকেও চিহ্নিত করে৷

ছবির হিন্দি সংস্করণে সহ-অভিনেতা হিসেবে থাকবেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান, এবং তিননু আনন্দ। আর একই ছবির তামিল সংস্করণে একই ভূমিকায় থাকবেন, রাধিকা শরৎকুমার, শানমুগরাজা, কেভিন জে বাবু এবং রাজেশ উইলিয়ামস। চলচ্চিত্রটি একজন শিশু অভিনেতা পরীকেও পরিচয় করিয়ে দিচ্ছে। ছবিতে অশ্বিনী কালসেকর এবং রাধিকা আপ্তেকে উত্তেজনাপূর্ণ ক্যামিওতে দেখা যাবে। ছবিটির প্রযোজনা করেছেন রমেশ তৌরানি ও জয়া তৌরানি, সঞ্জয় রাউত্রে এবং কেওয়াল গর্গ।

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান