জানেন কী, শ্রীদেবীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৪৮ ঘন্টা জেরার মুখে পড়েছিলেন স্বামী বনি!

ঘটনাক্রমে দুবাই পুলিশ তাঁকে প্রায় ৪৮ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল কারণ ভারতীয় মিডিয়ার অনেক চাপ ছিল। স্ত্রীকে হত্যার দাবি ওঠে তাঁর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আচমকাই মারা যান বলিউডের আইকনিক অভিনেত্রী শ্রীদেবী। তাঁর আকস্মিক মৃত্যুতে রীতিমতো থমকে যায় গোটা দেশ। দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের বাথরুম দেখে উদ্ধার হয় শ্রীদেবীর মৃতদেহ। পরে জানা যায়, বাথটবে ডুবে মারা যান অভিনেত্রী। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তা আজও অধরা। সম্প্রতি স্ত্রীর মৃত্যুর বিষয়ে মুখ খুললেন প্রযোজক বনি কাপুর। তিনি নিজেই জানিয়েছিলেন, শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক নয় বরং দুর্ঘটনাজনিত ছিল। দ্য নিউ ইন্ডিয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে, বনি বলেন যে, দুবাই পুলিশ তাঁর মৃত্যুর তদন্ত করেছিল। এমনকী বনির বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। এই প্রসঙ্গে বনি বলেন, “আমি শ্রীদেবীর মৃত্যু সম্পর্কে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে আমি দুবাই পুলিশের কাছ থেকে ক্লিনচিট পেয়েছিলাম। আমি পুলিশের সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলাম। রিপোর্টেও স্পষ্টভাবে বলা হয়েছিল যে, তিনি ডুবে গিয়ে দুর্ঘটনা জনিত ভাবে মারা গিয়েছেন।”

পারিবারিক চিকিৎসক সর্বদা শ্রীদেবীকে তাঁর কঠোর ডায়েটের বিরুদ্ধে থাকার পরামর্শ দিতেন। শ্রীদেবী অতীতে ওজনে ৪৬-৪৭ কেজিতে নেমে এসেছিলেন। নিম্ন রক্তচাপের কারণে তাঁকে গুরুতর ডায়েট যেতে না করেছিলেন ডাক্তার। সেই কারণেই ক্ষুধার্ত অবস্থায় মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে বাথরুমে মারা যান। এছাড়াও এদিন বনি কাপুর আরও একটি বিষয়েও জানান। মোটামুটি সবাই জানেন, বড় মেয়ে জাহ্নবীর সময়, শ্রীদেবী বনির সঙ্গে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন। কিন্তু এই ধারণাও ভুল। ১৯৯৬ সালের জুন মাসে বনি-শ্রীদেবীর বিয়ে হয়, কিন্তু জানুয়ারীতে শ্রীদেবীর গর্ভাবস্থা প্রকাশ্যে আসে। ১৯৯৭ সালে জাহ্নবীর জন্ম হয়। এর আগেও বনির একটি বিয়ে ছিল। সেই ঘরে তাঁর দুটি সন্তান ছিল, অর্জুন কাপুর এবং অনশুলা কাপুর।

কিন্তু বনি জানান ১৯৯৬ সালে সামাজিক বিয়ের আগেই শ্রীদেবীকে তিনি শিরডিতে বিয়ে করেছিলেন, তার মাস কয়েক বাদেই জানুয়ারীতে শ্রীদেবীর গর্ভাবস্থা প্রকাশ্যে আসে। এবং তিন দ্বিতীয় বিয়ের ঘোষণা করেন। তাঁদের সম্পর্ক আজও বিতর্কিত। সুতরাং বনির সঙ্গে সামাজিক বিয়ের আগেই শ্রীদেবী গর্ভবতী হয়ে যান। তারপর তড়িঘড়ি তারা বিয়ে করেন। বনি বলেন, “আমার দ্বিতীয় বিয়ে, শ্রীর সঙ্গে শিরডিতে হয়েছিল। আমরা ২ জুন বিয়ে করেছিলাম। সেখানে একটি রাত কাটিয়ে ছিলাম। জাহ্নবীর সময়ের বিয়ের আগেই গর্ভবতী হোন শ্রীদেবী, আগে বিয়ের জন্যে শ্রীদেবীকে বিয়ের কথা প্রকাশ্যে আনতে পারিনি।” ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীদেবীর মৃত্যু হয়। জানা গেছে, অভিনেত্রী তার স্বামী বনি এবং মেয়ে খুশি কাপুরের সঙ্গে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় দুবাইয়ের হোটেলে দুর্ঘটনাক্রমে বাথটাবে ডুবে মারা যান। ঘটনাক্রমে দুবাই পুলিশ তাঁকে প্রায় ৪৮ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল কারণ ভারতীয় মিডিয়ার অনেক চাপ ছিল। স্ত্রীকে হত্যার দাবি ওঠে তাঁর বিরুদ্ধে। 

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান