চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুঁসছে তিস্তা, হড়পা বানে সিকিমে নিখোঁজ ২৩ সেনা জওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ সিকিমের চুংথামে ব্যাপক জলস্ফীতি। উপচে পড়ছে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনার লেক। প্রাচীর ভেঙে হুহু করে জল ঢুকছে গ্রামে। তিস্তার হড়পা বানে জলের তলায় সেনার একাধিক গাড়ি। নিখোঁজ প্রায় ২৩ জন সেনা জওয়ান। ক্ষতিগ্রস্ত সেনা ছাউনি। ভেঙেছে একটি সেতু। এলাকায় ধস নামতে শুরু করেছে।

মেঘভাঙা বৃষ্টিতে উপচে পড়ে লোনাক লেক। বিপুল পরিমাণ জল চলে আসে তিস্তা নদীতে। প্রায় ১৫ থেকে ২০ ফুট জলস্তর বেড়েছে তিস্তার। যার জেরেই এই বিপত্তি। শুরু হয়েছে উদ্ধার কাজ। প্রাকৃতিক দুর্যোগের ত্রাস সিকিমে। সেনার তরফে জানা যায়, সিংতামে যে সেনার ছাউনি ছিল সেই ছাউনিতে জল প্রবেশ করে। তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। খোঁজ মিলছেনা ২৩ জওয়ানের। তাঁদের খোঁজ চলছে। প্রাকৃতিক দুর্যোগের ত্রাস সিকিমে। 

তিস্তায় হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। হাই অ্যালার্ট জারি সিকিমে। প্রশাসনের আশঙ্কা, তিস্তার জলস্তর ২৫ থেকে ২৬ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিস্তার গতিপথের দু’পাশে পড়ছে গাজলডোবা ব্যারাজ, দোমহনি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, জলপাইগুড়ি শহর। ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা এই স্থানগুলিও। জলপাইগুড়ির বেশিরভাগ অংশ দিয়ে তিস্তা প্রবাহিত হয়ে প্রবেশ করে বাংলাদেশে। ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাও।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ