তিস্তার ত্রাসে উত্তরবঙ্গে উদ্বেগ, জরুরি পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাকৃতিক ত্রাসের মুখে সিকিম। তিস্তার জলের তোড়ে ভেসে গিয়েছে এলাকা। নিখোঁজ ২৩ সেনা জওয়ান। এই বিপর্যয়ে সিকিমের পাশে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানালেন, পরিস্থিতি মোকাবিলায় সিকিমকে সব রকম সাহায্য করবেন। পাশাপাশি তিস্তার রুপে উত্তরবঙ্গেও উদ্বেগ বেড়েছে। তাই তড়িঘড়ি মন্ত্রী, আমলাদের পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

নিজের সোশ্যাল মিডিয়া ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘মেঘ ভাঙা বৃষ্টিতে সিকিমে হড়পা বানের ফলে ২৩ জন সেনা নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি এবং সাহায্যের আশ্বাস দিচ্ছি। পাশাপাশি উত্তরবঙ্গের সকলকে বিপর্যয় রোধে সর্বাধিক সতর্কতা বজায় রাখার জন্যও অনুরোধ করছি। ইতিমধ্যেই আমি বাংলার মুখ্য সচিবকে যত তাড়াতাড়ি সম্ভব দুর্যোগ মোকাবিলার ব্যবস্থাপনা করতে বলেছি। কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের মন্ত্রী এবং আইএএস অফিসারদের উদ্ধার ও ত্রাণ তদারকির জন্য উত্তরবঙ্গে পাঠানো  হয়েছে। এই ভয়াবহ দুর্যোগে যাতে প্রাণহানি না হয় সেজন্য কড়া নজরদারি রাখা হচ্ছে।’

অন্যদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার থেকে এনডিআর এর টিম পাঠানো হয়েছে তিস্তা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায়। সিকিমের মুখ্য সচিব ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদিকে ফোন করে সহযোগিতা চেয়েছেন। গোটা বিষয় সম্পর্কে ইতিমধ্যেই জানানো হয় মুখ্যমন্ত্রীকে। পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও উদ্বেগ। 

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?