‘এ তো পুরো মাতাল’, নতুন লুকে প্রশংসার বদলে দুর্নাম কুড়োলেন আমির

তাই নেটিজেনরা অনুভব করেছেন অভিনেতা হয়তো মদ্যপ। সবটাই ধরা পড়েছে ক্যামেরায়। আমির খানের বিশাল ফ্যানবেস রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তারকাদের নতুন লুক রয়েছে ট্রেন্ডিংয়ের আওতায়, আর তা যদি হয় সুপারস্টারদের লুক। তাহলে তো কথাই নেই! কিছুদিন আগেই নতুন লুকে নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন সুপারস্টার সলমন খান, মহেন্দ্র সিং ধোনি। এবার নতুন লুকে নেটপাড়ায় ঝড় তুললেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান।

গতকাল সন্ধ্যায় একটি পার্টিতে সম্পূর্ণ নতুন সাজে ধরা দিলেন আমির। ভক্তদের সঙ্গেও দেখা করলেন। আর তা করতে গিয়েই বিপাকে পড়লেন অভিনেতা। মাতাল বলে চিহ্নিত হলেন অভিনেতা। ২০২২ সালে তাঁর ছবি লাল সিং চাড্ডার ব্যর্থতার পরেই অভিনয় থেকে বিদায় জানান সুপারস্টার। মন মর্জি হলে অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু এখন মনব্রত ভেঙেছেন আমির। দিন কয়েক আগেই সানি দেওল এবং রাজকুমার সন্তোষীর সঙ্গে হাত মেলান অভিনেতা। তাঁর প্রযোজনা সংস্থার অধীনে রাজকুমার সন্তোষী পরিচালিত লাহোর ১৯৪৭ ছবিতে অভিনয় করতে চলেছেন সানি দেওল। যাই হোক, এই সুখবরের পর আমির খান আবারও আলোচনায় এলেন গতকালের পার্টিতে যোগ দেওয়ার জন্যে।

এদিন তিনি একটি শর্ট কুর্তা এবং ডেনিম পরেছিলেন। সঙ্গে কোঁকড়া চুল, মোটা গোঁফ সুন্দর লাগছিল, অভিনেতাকে। বয়স যেন ১০ বছর কমে গিয়েছে। তবে পার্টি থেকে বেরোনোর সময়ে অভিনেতাকে ভারসাম্য হারাতে দেখা যায়। ভক্তদের সঙ্গে খুব হালকাভাবে তিনি দেখা করেন এবং তাঁকে দেখে স্পষ্ট ছিল তিনি শরীরের বেলেন্স পাচ্ছেন না। তাই নেটিজেনরা অনুভব করেছেন অভিনেতা হয়তো মদ্যপ। সবটাই ধরা পড়েছে ক্যামেরায়। আমির খানের বিশাল ফ্যানবেস রয়েছে। সুপারস্টার মাতাল কিনা তা জিজ্ঞাসা করে একজন রেডডিটর অভিনেতাকে সমর্থন করে বলেন দয়া করে তাঁকে তাঁর মতো ছেড়ে দিন। এই মূহুর্তে একাধিক প্রকল্প হাতে রয়েছে আমিরের। 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক