‘যদি বাংলার জয়গান গাইতে চান, টাকা মেটানোর ব্যবস্থা করুন’ বোসকে বার্তা মহুয়ার

উত্তরবঙ্গে পা বাড়াবার আগে এদিন রাজ্যপালকে বার্তা দিয়েছেন মহুয়া। সাফ জানিয়েছেন, বাংলার বকেয়া টাকা মেটাবার ব্যবস্থা করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(Governor C V Anand Bose) সঙ্গে দেখা করতে শনিবারই উত্তরবঙ্গের(North Bengal) উদ্দেশে রওনা দিচ্ছেন তৃণমূলের(TMC) ৩ সদস্য। এরা হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ মহুয়া মৈত্র(Mohua Moitra) এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেটা মজুরির দাবিতে কয়েকদিন আগেই দিল্লিতে আন্দোলন কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস। সেখানে ২ এবং ৩ অক্টোবর আন্দোলন কর্মসূচি ছিল। কৃষিভবনে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে ধরনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সহ তৃণমূল নেতৃত্ব। পরে রাজভবন অভিযানের ডাক দেয় তৃণমূল। গত বৃহস্পতিবার ছিল তৃণমূলের সেই কর্মসূচি। কিন্তু সেই দিন, রাজভবনে ছিলেন না রাজ্যপাল। তিনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। পরে রাজ্যপাল জানান, প্রয়োজন হলে তৃণমূলের প্রতিনিধি দল উত্তরবঙ্গে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারে। তার প্রেক্ষিতেই তৃণমূলের ৩ সদস্য এদিন উত্তরবঙ্গে যাচ্ছেন।

উত্তরবঙ্গে পা বাড়াবার আগে এদিন রাজ্যপালকে বার্তা দিয়েছেন মহুয়া। জানিয়েছেন, ‘আমরা তিনজন যাচ্ছি, কিন্তু প্রধান প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজভবনে যাবে। ওই প্রতিনিধি দলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও থাকবেব, সাংসদরা থাকবেন, মন্ত্রীরা থাকবেন। যেহেতু রাজ্যপাল ইচ্ছাপ্রকাশ করছে দার্জিলিংয়ে দেখা করবেন, সেহেতু তাঁকে সম্মান জানানোর জন্য আমরা তিনজন যাচ্ছি। দেখা যাক কী হয়! তবে আমরা যাচ্ছি, তবে সমস্যার সমাধানের জন্য নয়, সমাধান হবে তখন, যখন আমাদের রাজ্য বকেয়া টাকা পাবে। আমাদের দাবি, রাজ্যপাল এসে আমাদের সঙ্গে দেখা করুন। তিনি কেন বারবার দার্জিলিংয়ে যাচ্ছেন, যখন রাজ্য প্রশাসন সমস্ত ত্রাণের কাজ করছে। তিনি আমাদের রাজ্যপাল, আমরা তাঁকে অসম্মান করতে চাই না। তাই জন্য আমরা তিনজন যাচ্ছি। কিন্তু এটা আমাদের প্রতিনিধি দল নয়, আমরা গিয়ে তাঁকে এটাই বলব যে, আমরা ধারনায় বসে আছি, দ্রুত কলকাতায় ফিরে আমাদের সঙ্গে দেখা করুন। রাজ্যপাল কথায় কথায় জয় বাংলা বলছেন, সত্যি যদি বাংলার জয়গান গাইতে চান, তাহলে আমাদের যে গরীব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাঁদের যে সাড়ে ৮ হাজার কোটি আবাসের টাকা এবং ৭ হাজার কোটি ১০০ দিনের কাজের যে টাকা বকেয়া রয়েছে, সেটা মেটাবার দ্রুত ব্যবস্থা করুন। তিনি ফিরে আসুন, দেখা করুন, আমরা এটাই বলতে যাচ্ছি।’

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের