সিকিমে ঘুরতে গিয়ে বিপর্যয়ের মধ্যে বাগদার নবদম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: মাস সাতেক আগে বিয়ে হয়েছে বাগদার রানিহাটির বাসিন্দা নির্মল বাইনের সাথে হেলেঞ্চার বাসিন্দা অঞ্জনা চৌধুরীর । পরিবার সূত্রে জানা যায় কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে বিয়ের পর অঞ্জনা ও নির্মল কোথাও ঘুরতে যেতে পারেনি। কিন্তু সম্প্রতি ছুটি পাওয়াতে সিকিমে(Sikkim) ঘুরতে যায় নব দম্পতি । আর সেখানে গিয়েই বিপত্তি। সিকিমের ভয়াবহ প্রাকিতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয় তাদের । এই ঘটনায় দুই পরিবারের জানা জানি হতেই দুশ্চিন্তায় পড়েন পরিবারের সকলে ।

সিকিমে বন্যা পরিস্থিতি কারণে সেখানে ফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের কেউ । শুক্রবার শিলিগুড়ি আর্মি ক্যাম্প(Siliguri Army Camp) মারফত জানানো হয় নির্মল ও অঞ্জনা দুজনেই সুস্থ আছেন এবং ভালো আছেন । যে হোটেলে তারা আছেন সেখান থেকেও তাদের বাড়িতে ফোন করে জানানো হয় যে দুইজনেই ভালো আছেন ।সেখানে তারা এই মুহূর্তে সিকিমের লাচেন এ আছেন । তাও দুশ্চিন্তা কাটছে না পরিবারের মধ্যে থেকে ।

পরিবারের দুই সদস্য দ্রুত বাড়ি ফিরে আসুক কাতর আর্জি জানিয়েছেন পরিবারের সকলে । এদিকে ভারতীয় সেনাবাহিনীর(Indian Army) পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানকার যে পর্যটকদের উদ্ধার করেছেন তারা , প্রত্যেকে নিরাপদ স্থানে রয়েছে। পরিবারের লোকজন যেন কোন রকম চিন্তা না করে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেই পর্যটকদের এ রাজ্যে ফিরিয়ে দেওয়া হবে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!