ব্যারাকপুরে ১৪৪ টি পুজো কমিটিকে নিয়ে হলো আগমনী কার্নিভাল

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে ১৪৪ টি পুজো কমিটিকে নিয়ে আগমনী পদযাত্রা অনুষ্ঠিত হলো শনিবার। দূর্গা পূজার পর রেড রোডে সেরা পুজো গুলিকে নিয়ে অনুষ্ঠিত হয় কার্নিভাল। যাদ উদ্যোক্তা থাকেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। তবে পুজোর আগে শারদ উৎসবকে বরণ করে নিতে আগমনী কার্নিভাল একেবারে অন্য ধরনের চিন্তা ভাবনা। যেখানে সবকটি পূজা কমিটি তাদের নিজেদের কিছু ভাবনাকে উপস্থাপন করে।

শনিবার বারাকপুর পৌরসভার উদ্যোগে ১০০ সুসজ্জিত আগমনী কার্নিভাল ব্যারাকপুর বারাসাত রোড ধরে অমলা সিনেমা হলের সামনে থেকে শুরু করে ব্যারাকপুর স্টেশন হয়ে এই পদযাত্রা এগিয়ে যায়। এই পদযাত্রাতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার(CP)। ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh) সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এই সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।

সকল ক্লাব ও পুজো কমিটি তাদের সাধ্য মতন নানা রকম সজ্জিত রংবেরঙের মানুষ নানা ধরনের নৃত্য করে এই বর্ণাঢ্য যাত্রা বারাসাত রোড(Barasat Road) হয়ে এগিয়ে যায় ব্যারাকপুর স্টেশনBarackpore Station) এর দিকে। এদিনের এই শোভাযাত্রায় ধামসা মাদল যেমন বেজে ওঠে, তেমনি ছিল ঢাকের বাদ্য। একই সঙ্গে ছিল সাঁওতাল নৃত্য আদিবাসী নৃত্যের পাশাপাশি ছিল শঙ্খ ও উলু ধ্বনি । বিধায়ক রাজ চক্রবর্তী জানান এই আগমনী কার্নিভাল – এর মধ্যে দিয়ে ব্যারাকপুরে শারদ উৎসবশুরু হয়ে গেল। ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান, তার মা দুর্গার কাছে একটাই প্রার্থনা সকলে ভালো থাকুক ,সুস্থ থাকুক।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!