ইজরায়েল থেকে নিরাপদে ভারতে ফিরছেন নুসরত ভরুচা

অবশেষে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং জানা গিয়েছে যে অভিনেত্রী ইসরায়েলের বিমানবন্দরে পৌঁছেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে যোগাযোগ করা সম্ভব হল বলিউড নায়িকা নুসরত ভারুচার সঙ্গে। যিনি হামাসের সন্ত্রাসী হামলায় ইজরায়েলে আটকা পড়ে ছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাঁর সঙ্গে। তাঁর দল কিছুতেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। অভিনেত্রী হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইজরায়েলে ছিলেন। গত কয়েকদিন থেকেই ইজরায়েল উত্তপ্ত। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস সেই দেশে হামলা চালানোর পর থেকেই অভিনেত্রীর চিন্তায় মগ্ন ছিলেন তাঁর টিম, পরিবার ও অনুরাগীরা। পরে অবশ্য জানা যায়, এক বেসমেন্টে আপাতত আশ্রয় নিয়েছেন তিনি। যদিও তারপর থেকেই অভিনেত্রীর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না।

স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় ছিলেন নুসরত ভরুচার দলবল। অবশেষে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং জানা গিয়েছে যে অভিনেত্রী ইজরায়েলের বিমানবন্দরে পৌঁছেছেন। শীঘ্রই ভারতে ফেরার ফ্লাইটে উঠবেন। ইজরায়েল ও ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে ইজরায়েলে আটকে পড়েছিলেন তিনি। এটিও জানানো হয়েছিল যে, তিনি সরাসরি ফ্লাইট পাননি, তবে সংযোগকারী ফ্লাইটে ফিরে আসবেন। নিরাপত্তার কারণে, আর বিশদ প্রকাশ করা হয়নি। এর আগে, তাঁর দলের এক সদস্য বলেছিলেন, “নুসরত দুর্ভাগ্যবশত ইজরায়েলে আটকা পড়েছেন। তিনি হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। শেষবার তিনি গতকাল দুপুর ১২.৩০-এর দিকে, তাঁকে ফোনে পেয়ে ছিলেন। তারপর থেকেই নাকি সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল নুসরতের সঙ্গে। শনিবার, ৮ অক্টোবর, গাজা উপত্যকায় জঙ্গি গোষ্ঠী হামাস এবং ইজরায়েলের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, এতে কমপক্ষে ২০০ জন নিহত এবং ১,০০০ জনের বেশি আহত হন। ইজরায়েলি সেনাবাহিনীর মতে, হামাস জঙ্গিরা গাজা উপত্যকা থেকে ইজরায়েলে ৫০০০ এরও বেশি রকেট নিক্ষেপ করেছে এবং সীমান্তের কাছে বেশ কিছু ইজরায়েলি সৈন্যকেও আটক করেছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ইজরায়েল “যুদ্ধে লিপ্ত”, হামাস ইজরায়েলে আক্রমণ শুরু করার জন্য “মূল্য দিতে হবে”। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় ইজরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়ে X-এ পোস্ট করেছেন, “ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা নিরীহ শিকার এবং তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।” তেল আভিভ এবং বীরশেবার মতো এলাকায় বেজে ওঠে সাইরেন। ইজরায়েলে ঢুকে আসে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। গাজা এবং ইজরায়েলের মধ্যে থাকা ‘নো ম্যানস ল্যান্ড’ অতিক্রম করে তারা। শুধু ইজরায়েলি নয়, বিদেশিরাও রয়েছে হামাসের নিশানায়। জানা গিয়েছে, অন্তত ১৭ জন নেপালিকে অপহরণ করেছে হামাস গোষ্ঠীর বন্দুকবাজরা। অন্যদিকে গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইজারেলের অভিনেত্রী গ্যাল গ্যাডোট ইনস্টাগ্রামে বলেছেন যে, সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তাঁর হৃদয় ভেঙে পড়েছে। সবার জন্য দোয়া করার কথাও লেখেন তিনি। এভরিথিং এভরিহ্যায় অল অ্যাট ওয়ানস তারকা জেমি লি কার্টিসও গোটা ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে