আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের ত্রাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত দুই দশকের সবচেয়ে বেশি মারাত্মক ও প্রাণঘাতী ভূমিকম্প। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৫৩। আহত ৯২৪০ জন। ১৩২৯টি বাড়ি ধ্বংস হয়েছে, এমনটাই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হয়েছিল।  

শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে পশ্চিম আফগানিস্তানে আঘাত হানে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৩।  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর চারটি আফটারশক অনুভূত হয়। রিখটার স্কেলে আফটার শকগুলির মাত্রা ছিল যথাক্রমে ৫.৫, ৪.৭,৬.৩ ও ৫.৯। যা বিধ্বংসী ভূমিকম্প হিসেবেই অভিহিত। প্রথমে তালিবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১৪ জনের মৃত্যু হয়েছে। কিন্তু তারপরেও লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা।

আফগান তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান জানান, হেরাতের ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের চেয়ে অনেক বেশি। প্রায় ছয়টি গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে। শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩২০ জন। আহত ১০০০-এর বেশি। ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত হেরাত। আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী বলা হয় শহরটিকে। সেখানে প্রায় ১৯ লাখ মানুষ বসবাস করে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়