ডেঙ্গু পরিস্থিতি দেখতে বনগাঁয় স্বাস্থ্য দফতরের বিশেষ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে বনগাঁয় এসে বৈঠক করলেন স্বাস্থ্য দফতরের বিশেষ যুগ্মসচিব কৌশিক ভট্টাচার্য। রবিবার আচমকাই বনগাঁ (Banga) হাসপাতালে হাজির হন তিনি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বনগাঁ মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান তিনি।

স্পেশাল জয়েন্ট সেক্রেটারির (Special Joint Secretary) সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা সিএমওএইচ (CMOH)সমুদ্র সেনগুপ্ত, বনগাঁ মহকুমা শাসক প্রেম বিভাস কাঁসারি, বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ, বনগাঁ মহকুমা হাসপাতাল সুপার কৃষ্ণ চন্দ্র বাড়ুই সহ বিভিন্ন আধিকারিকরা। 

এদিন বনগাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য দফতরের বিশেষ যুগ্ম সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করার জন্যই আসা। শহরের তুলনায় গ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। আমরা আজকে বেশ কয়েকটি গ্রামে যাব এবং ব্লক ও পঞ্চায়েতের সাথে কথা বলব। সেখানে কেন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে তা খতিয়ে দেখব। এদিন তিনি আরও বলেন, হাসপাতালের পরিকাঠামো সব ঠিকঠাক আছে। সবরকম পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। মানুষকে আরও সচেতন হতে হবে।

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত