কাঁদো কাঁদো মুখ নিয়ে ইজরায়েল থেকে মুম্বই ফিরলেন নুসরত

অবশেষে সংযোগকারী বিমানের মাধ্যমে মুম্বইয়ে সফলভাবে অবতরণ করেছেন অভিনেত্রী। তিনি মুম্বইতে নামা মাত্রই তাঁকে সকল সাংবাদিক মাধ্যম ঘিরে ধরেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার, ৭ অক্টোবর, গাজা উপত্যকায় জঙ্গি গোষ্ঠী হামাস এবং ইজরায়েলের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, এতে কমপক্ষে ২০০ জন নিহত এবং ১,০০০ জনের বেশি আহত হন। ইজরায়েলি সেনাবাহিনীর মতে, হামাস জঙ্গিরা গাজা উপত্যকা থেকে ইজরায়েলে ৫০০০ এরও বেশি রকেট নিক্ষেপ করেছে এবং সীমান্তের কাছে বেশ কিছু ইজরায়েলি সৈন্যকেও আটক করেছে। এর ফলে ইজরায়েল এখন উত্তপ্ত। আর এই যুদ্ধের জন্যেই গতকাল ইজরায়েলে আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। তাঁর ছবি ‘আকেলি’-র প্রিমিয়ারের জন্যে সম্প্রতি হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইজরায়েলে গিয়েছিলেন নুসরত ভারুচা। যে ছবিতে অভিনেত্রী ইজরায়েল অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছিলেন।ঘটনাচক্রে এই ছবিতেও অভিনেত্রী ইজরায়েলে জঙ্গী সংঘর্ষে আটকে পড়েছিলেন। সেখান থেকে কিভাবে উদ্ধার হলেন সেই নারী, তা নিয়েই ছবির গল্প। আর সেই চরিত্রে অভিনয় করেন নুসরত। তেমনি বাস্তব দিয়ে তিনি নিজের ছবির চিত্র ফুটিয়ে তুললেন। গতকালই খবরে এসেছিল ইজরায়েলের সংঘর্ষে আটকে পড়েছেন অভিনেত্রী।

তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছেনা বলে চিহ্নিত করেছিলেন তাঁর দলবল। অবশেষে আজ ভোরে অভিনেত্রীর সঙ্গে সংযোগ করতে পেরেছিলেন তাঁর দলবল। অবশেষে সংযোগকারী বিমানের মাধ্যমে মুম্বইয়ে সফলভাবে অবতরণ করেছেন অভিনেত্রী। তিনি মুম্বইতে নামা মাত্রই তাঁকে সকল সাংবাদিক মাধ্যম ঘিরে ধরেছিলেন। কিন্তু অভিনেত্রীকে দেখে স্পষ্ট ছিল যে তিনি খুবই বিধ্বস্ত। আর খুব ভয়ে রয়েছেন। কোনো ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলতে চান নি অভিনেত্রী। তবে তিনি যে সফলভাবে দেশে ফিরেছেন তাতেই স্বস্তি পেলেন ভক্তরা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ইজরায়েল “যুদ্ধে লিপ্ত”, হামাস ইজরায়েলে আক্রমণ শুরু করার জন্য “মূল্য দিতে হবে”। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় ইজরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়ে X-এ পোস্ট করেছেন, “ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা নিরীহ শিকার এবং তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে।এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”

এদিন তেল আভিভ এবং বীরশেবার মতো এলাকায় বেজে ওঠে সাইরেন। ইজরায়েলে ঢুকে আসে হামাস গোষ্ঠীর জঙ্গিরা। গাজা এবং ইজরায়েলের মধ্যে থাকা ‘নো ম্যানস ল্যান্ড’ অতিক্রম করে তাঁরা। শুধু ইজরায়েলি নয়, বিদেশিরাও রয়েছে হামাসের নিশানায়। জানা গিয়েছে, অন্তত ১৭ জন নেপালিকে অপহরণ করেছে হামাস গোষ্ঠীর বন্দুকবাজরা। 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে