পুজোর মুখে ৭৯জন কর্মীকে বসিয়ে দিল সোনামুখী পুরসভা

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার সোনামুখী পুরসভায় পুজোর মুখে ছাঁটাই করে দেওয়া হল ৭৯জন অস্থায়ী পুরকর্মীকে। বিপাকে বহু পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজ চালানোর জন্য প্রয়োজন ১৬০জন কর্মী। কিন্তু, দীর্ঘদিন ধরে প্রায় ৩৫০ অস্থায়ী কর্মী(Temporary Workers) রয়েছেন। তাঁদের বেতন দিতে গিয়ে পুরসভাকে আর্থিক বোঝা বইতে হচ্ছিল। তারজন্য অস্থায়ী কর্মীদের ঠিকমতো মজুরিও দিতে পারছিল না পুরসভা কর্তৃপক্ষ। প্রতিবাদে বারবার কর্মবিরতিতে শামিল হচ্ছিলেন অস্থায়ী শ্রমিকরা। অবশেষে ৭৯জন অস্থায়ী কর্মীকে বসিয়ে দিল(Lay off Workers) পুরকর্তৃপক্ষ। সোমবার রাতে এই বিজ্ঞপ্তি(Notice) জারি করেছে পুরসভা। মঙ্গলবার সকালে সেই বিজ্ঞপ্তি চোখে পড়তেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। পুজোর মুখে একধাক্কায় ৭৯জন কর্মীকে বসিয়ে দেওয়া নিয়ে পুরকর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন ওই কর্মীদের পরিবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া(Bankura) জেলার বিষ্ণুপুর মহকুমার সোনামুখী পুরসভায়(Sonamukhi Municipality)।

সোনামুখী পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিআর জিএফ সহ বিভিন্ন স্কিমে বিভিন্ন সময়ে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল। সেই স্কিমগুলি বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সেই সব কর্মীর নাম খাতায় থেকে গিয়েছিল। তাঁরা কাজও করছিলেন। কিন্তু, স্কিম বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের টাকা কোথা থেকে আসবে, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। তাঁদের মজুরির টাকা জোগাড় করতে পুরকর্তৃপক্ষকে বারবার সমস্যায় পড়তে হচ্ছিল। অভিযোগ, বিয়ে হয়ে যাওয়ায় মহিলা কর্মীদের অনেকেই অন্যত্র চলে যান। তবে, তাঁদের নাম খাতায় থেকে যায়। সেই সুযোগে কেউ কেউ প্রক্সিও দিচ্ছিল। এই অবস্থায় আর্থিক বোঝা ঘাড় থেকে নামাতে ৭৯ জন কর্মীকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুরকর্তৃপক্ষ। সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৬০ জন অস্থায়ী কর্মীর আর্থিক অনুমোদন রয়েছে। তার টাকা সরকার দেয়। বাকি কর্মীর মজুরি দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছিল। তাই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার তাঁদের কাজে নেওয়া হবে।

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা