গাছ কাটার দাবিতে হাসনাবাদে রাস্তা অবরোধ বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: গাছ রক্ষা নয় ,গাছ কাটার দাবিতে হাসনাবাদে গ্রামবাসীদের অবরোধ। সুন্দরবনের রাস্তার উপরে শিরিষ গাছের ডাল যত্রতত্র পড়ে থেকে দুর্ঘটনা ঘটছে। কয়েকদিনে জখম হয়েছেন ১৫ জন । প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashihat) মহকুমার হাসনাবাদ থানার হাসনাবাদ ও লেবুখালী রোডের রামেশ্বরপুর বরুনহাট গ্রাম পঞ্চায়েতের শিরিষতলার ঘটনা।

দীর্ঘদিন ধরে প্রায় ১০ কিলোমিটার জুড়ে এই রাস্তার ওপরে প্রাচীন শিরিষ গাছ রয়েছে । গাছের ডালপালা যেকোনো সময় ভেঙে পড়ছে। যার ফলে দুর্ঘটনা কবলে পড়ে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ। ইতিমধ্যে জখম হয়েছেন বেশ কয়েকজন।গত তিন দিনে দুর্ঘটনায় জখমের সংখ্যা ১৫ জন। প্রতিবাদে আজকে গ্রামবাসীরা রাস্তার ওপরে গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করেন।

ঘটনাস্থলে হাসনাবাদ থানার(Hasnabad Police Station) পুলিশ যায়। গ্রামবাসীদের দাবি বারবার পূর্ত দপ্তরকে জানিয়ে ফল পাওয়া যায় নি। যার ফলে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করতে হয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন প্রতিবাদ অবরোধ চলবে। ঘটনাস্থলে হাসনাবাদ পুলিশ গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দীর্ঘ আলোচনার পর উপযুক্ত আশ্বাস পেলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!