বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেল সন্দীপ্তার, কবে গাঁটছড়া বাঁধছেন?

ঠিক হয়ে গিয়েছে বিয়ের তারিখও। ৭ ডিসেম্বর হবে সিঁদুর দান। আর তার আগে ২ ডিসেম্বরে হবে আংটি বদল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জানতে ভক্তদের মধ্যে একটু বাড়তি উত্তেজনা থাকেই। দিন কয়েক আগেই নিজের প্রেমিককে সামনে এনেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। টলিউডে তাঁর রাজত্ব দেখতে দেখতে ১৫ বছর অতিক্রান্ত। মাঝে মধ্যেই তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা চলত ঠিকই, কিন্তু এখন পুরোপুরি এক পুরুষেই মজে অভিনেত্রী। মাসখানেক আগেই প্রেমিকের নাম, ছবি প্রকাশ্যে এনেছিলেন সন্দীপ্তা সেন। তাঁর হবু বর পেশায় হইচই-এর চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায়।

তবে সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন এক্ষুনি বিয়ের কথা ভাবছেন না অভিনেত্রী। কিন্তু তিনি যে চুপিসাড়ে বিয়ের পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলেছেন তা কে জানত! হ্যাঁ, এবার সাত পাকে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী। ঠিক হয়ে গিয়েছে বিয়ের তারিখও। ৭ ডিসেম্বর হবে সিঁদুর দান। আর তার আগে ২ ডিসেম্বরে হবে আংটি বদল।

দেড় দু বছরের প্রেম সন্দীপ্তা আর সৌম্যর। কিন্তু প্রথমে সম্পর্কের কথা গোপনেই রেখেছিলেন অভিনেত্রী। পরে ইনস্টায় ছবি দিয়ে সন্দীপ্তা নিজেই জানিয়ে দেন সৌম্যকে ভালোবাসার কথা। এরপর থেকেই সৌম্যর সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেত্রী। তবে মাত্র হাতে দু মাস, কেমন চলছে বিয়ের প্রস্তুতি? জানা গিয়েছে, তাঁদের বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরবেন সন্দীপ্তা। আর প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি পরবেন বর সৌম্য। মেনুতে থাকবে সব জিভে জল আনা সব বাঙালি খাবার। তবে 

২ ডিসেম্বর আংটি বদলের দিন অভিনেত্রী লেহেঙ্গা পরবেন। নাচ-গান করারও কথা রয়েছে তাঁর। পরিবার, বন্ধুবান্ধব, ইন্ডাস্ট্রির সহকর্মীদের নিয়েই আংটি বদল অনুষ্ঠান পালন করবেন সন্দীপ্তা-সৌম্য। কাজের সূত্রে সন্দীপ্তাকে শেষ দেখা গিয়েছিল নষ্টনীড় ওয়েব সিরিজে। 

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন