র‌্যাম্পে হাঁটার মাঝেই অদ্ভুত নাচ হৃতিক প্রেমিকার, সাবার কাণ্ড দেখে অবাক নেটমহল

ইন্টারনেট রীতিমতো দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে, এবং অনেকেই সাবাকে ঠাট্টা নিয়ে করছেন। আবার অনেকে তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে অভিনেত্রী-মডেল সাবা আজাদের একটি ভাইরাল ভিডিও। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সাবা আজাদ, বলিউডে তাঁর রাজত্ব অনেকদিন হলেও তিনি এখন সুপারস্টার হৃতিক রোশনের গার্লফ্রেন্ড হিসেবেই পরিচিত। গতবছরেই প্রবল গুঞ্জনের পর সম্পর্কে শিলমোহর দেন সাবা আজাদ। দুটিকে প্রায়শই বিমানবন্দরে দেখা যায়। একসঙ্গে ভেকেশনে যান। কয়েকবার তাঁদেরকে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখা যায়। হৃতিক তাঁর প্রথম স্ত্রী সুজানের সঙ্গে সম্পর্কের ছেদের বহুবছর পর নতুন সম্পর্কে লিপ্ত হন। এর জন্যে তাঁকে কম কটাক্ষের শিকারও হতে হয়নি। কারণ সাবা হৃতিকের হাঁটুর বয়সী। যাই হোক, হৃতিক-সাবা পরস্পর পরস্পরকে আগলে রয়েছে অনেকদিন হল। তবে সম্প্রতি সাবা ট্রোলিড হলেন অন্য একটি কারণে। সম্প্রতি একটি শোতে অশ্লীলভাবে র‌্যাম্পে হাঁটেন সাবা। যে শোতে র‌্যাম্পে হেঁটেছেন করিশ্মা কাপুরও। তাঁর হাঁটার স্টাইল ইন্টারনেটে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

তবে হাতে মাইক নিয়ে গানও গেয়েছেন তিনি এই শোতে। আবার ছ্যাবলামির ছলে নেচেওছেন সাবা। অদ্ভুত হাঁটার স্টাইল দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। ইন্টারনেট রীতিমতো দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে, এবং অনেকেই সাবাকে ঠাট্টা নিয়ে করছেন। আবার অনেকে তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। এদিন একটি অদ্ভূত জামা-প্যান্ট পরেছিলেন সাবা। বিষয়টি নজর এড়িয়ে যায়নি হৃতিকেরও। 

ল্যাকমি ফ্যাশন উইকে গার্লফ্রেন্ড সাবা আজাদের কুখ্যাত পদচারণার বিষয়ে হৃতিক রোশনের একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, “তারকা এখনও ইন্টারনেটে প্রতিক্রিয়া জানায়নি, তবে সাবা যা করে তা নিয়ে হৃতিক সবসময়ই আতঙ্কিত৷ হৃতিক আজাদকে ভালোবাসেন, তিনি তাঁর সবচেয়ে বড় চিয়ারলিডার। পেশাগত জীবনে হৃতিক এবং সাবা উভয়েরই একে অপরের কাজের জায়গায় কোনো হস্তক্ষেপ নেই।” সাবা এদিন স্টেজে হাঁটার সময় কখনও লাফালাফি করেছিলেন কখনও চিৎকার করছিলেন। অদ্ভুত তাঁর আচরণে বিস্মিত হয়ে যান সকলে। তবে সেই সমালোচনায় কোনো প্রতিক্রিয়া জানাননি সাবা আজাদ। ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, “সাবা ল্যাকমি ফ্যাশন উইকে যে হাঁটাহাঁটি করেছিলেন তা পুরোপুরি উপভোগ করেছিলেন। তিনি ট্রল সম্পর্কে খুব সচেতন ছিলেন এবং সমালোচনায় বিস্মিত হননি। তাঁর আশেপাশের লোকেরা তার আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে গিয়েছিল।” 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক