মহালয়া থেকে দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে শ্রীভূমির পুজোমণ্ডপ

সেদিন থেকেই দর্শকদের ঢুকতে দেওয়া হবে মণ্ডপে। তবে শ্রীভূমির পুজোয় এবারের বিশেষ আকর্ষণ ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ৯ দিনের অপেক্ষা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পুজোর ১ সপ্তাহ আগেই খুলে যাবে তিলোত্তমার সব বড় পুজোর দ্বার। তাই হল। মহালয়ার দিনই খুলে যাবে কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে একটি শ্রীভূমির পুজোর প্যান্ডেল। প্রতিবারই পুজোর থিমে নতুনত্ব চমক দেন দমকল মন্ত্রী সুজিত বসু। এবারেও তেমনই আভাস দিয়েছিলেন তিনি। ডিজনিল্যান্ড ফুটিয়ে তোলা হবে এবারের পুজো মণ্ডপে। আর চমকের এক্ষুনি শেষ নয়। জানা গিয়েছে, এবার শ্রীভূমির পূজোয় আসবেন রোনালডিনহো।

জানা গিয়েছে, আগামী ১৬ অক্টোবর বিখ্যাত এই পুজোমণ্ডপ দেখতে আসবেন ব্রাজিলীয় তারকা। ইতিমধ্যেই এই পুজোর উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভার্চুয়ালি মাধ্যমে। কেননা পায়ের ব্যথায় বেশ কয়েকদিন ধরেই ঘরবন্দি তিনি। শোনা যাচ্ছে, পুজোর আগেই সুস্থ হয়ে ময়দানে নামবেন বাংলার অগ্নিকন্যা। এদিন দমকলমন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে পুজোমণ্ডপের উদ্বোধন হয়। জানা গিয়েছে, মহালয়া থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পুজোমণ্ডপের দরজা।

এ বছর ৫১তম বর্ষে পড়লো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুজোর শুভ সূচনা হল। শ্রীভূমি স্পোটিং ক্লাব প্রতিবছরই বিশ্বের কোন না দেশের স্থাপত্যের নির্মাণ করেন। এবছর প্যারিসের ডিসনিল্যান্ডের আদলে মণ্ডপ তৈরি করেছে শ্রীভূমি। তবে পুজোর মণ্ডপের দরজা খুললেও মহালয়ার দিনই দুর্গা মাকে সোনার গয়নায় সাজিয়ে তোলা হবে। সেদিন থেকেই দর্শকদের ঢুকতে দেওয়া হবে মণ্ডপে। তবে শ্রীভূমির পুজোয় এবারের বিশেষ আকর্ষণ ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো। ১৬ অক্টোবর শ্রীভূমির মণ্ডপে যাবেন তিনি। তবে শ্রীভূমি ছাড়াও আহিরীটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়াতে যাবেন প্রাক্তন এই ফুটবলার। 

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!