Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘দাহাদ’-এর জন্যে এশিয়ান আকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড পেলেন বিজয় ভার্মা

ছবিতে সিরিয়াল কিলার হিসেবে অভিনয়ের জন্য ভারতের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়জয়কার। চলতি বছর ভারতকে ১৪ বছর পর অস্কার উপহার দিয়ে রেকর্ড ভেঙেছিল দক্ষিণী ছবি RRR। সেই ছবির নাটু নাটু গানটি বিশ্বের শ্রেষ্ঠ গান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও গোল্ডেন গ্লোব থেকে শুরু করে ক্রিটিক চয়েস পুরস্কার পেয়েছিল এই ছবির গান। এছাড়াও ভারতের একাধিক ছবি ইতিমধ্যেই আগামী বছরের অস্কারের জন্যে মনোনীত হয়েছে। আকেলির জন্য ইজরায়েল ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পড়েছিল অভিনেত্রী নুসরত ভরুচার।

বুসান আন্তর্জাতিক ফিল্ম অ্যাওয়ার্ডে ভারতীয় সিনেমার সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন অভিনেত্রী করিশ্মা তন্না। এছাড়াও প্যারিস ফ্যাশন উইক, কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় তারকাদের জায়গা সেখানে পারমানেন্ট। এবার আন্তর্জাতিক সুনাম অর্জনের নিরিখে আরও একটি নাম জুড়ল, বিজয় ভার্মা। 

রিমা কাগতি এবং রুচিকা ওবেরয় পরিচালিত ‘দহদ’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন অভিনেতা। ছবিতে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, বিজয় ভার্মা, গুলশান দেবাইয়া এবং সোহম শাহ। ছবিটি ৭৩ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এবং সেখানে দারুণ সাড়া পেয়েছে ছবি। ফিল্মটি ভক্ত এবং সমালোচকদের কাছ থেকেও উত্তেজনাপূর্ণ পর্যালোচনা পেয়েছে। ছবিতে সিরিয়াল কিলার হিসেবে অভিনয়ের জন্য ভারতের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন বিজয়।এই ক্রাইম থ্রিলারটি অভিনেত্রী সোনাক্ষী সিনহার ডিজিটাল আত্মপ্রকাশকে চিহ্নিত করেছে, যেখানে তিনি একজন হিংস্র মহিলা পুলিশ চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি ভয়ঙ্কর হত্যা মামলার সমাধান করেছেন।

সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছেন বিজয় ভার্মা। এবার এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন বিজয়। বিজয় ভার্মা নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রোডাকশন ব্যানারের অফিসিয়াল পোস্টটি ক্যাপশন সহ শেয়ার করেছেন। এবং জানিয়েছেন “এটা একটি বিশাল সম্মান! ধন্যবাদ এশিয়ান আকাডেমি।”

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?