শীতের সকালে পাতে রাখুন ‘নিরামিষ ফুলকপির কালিয়া’

জেনে নিন এর রেসিপি আর রান্না করার সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে ফুলকপির স্বাদ একেবারে আলাদা। তবে কালিয়া শুনলে আমরা মাছ, মাংসের কথাই ভাবি, কিন্তু আজ মাছ, মাংসের পদ নয়, ভাত বা রুটি দিয়ে জমিয়ে খান ফুলকপির কালিয়া। জেনে নিন এর রেসিপি আর রান্না করার সহজ পদ্ধতি।

উপকরণ- বড় টুকরো করে কাটা একটা বড় মাপের ফুলকপি, ১ কাপ মটরশুটি, ৩-৪টে এলাচ, ফোড়নের জন্য ২টে শুকনো লঙ্কা, ২টো তেজপাতা, ১ চামচ সাদা জিরে, ১ চামচ আদা গুঁড়ো বা আদা বাটা, ২ চামচ জিরে গুঁড়ো, দেড় চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, ১ কাপ টমেটো পিউরি, স্বাদ মতো নুন আর পরিমাণ মত সরষের তেল।

প্রণালি- ফুলকপি আর মটরশুটি গরম জলে নুন দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে ফুলকপি আর মটরশুঁটির নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখুন। কড়াইয়ে আবার তেল দিয়ে এলাচ, সাদা জিরে ,শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিন। একটা বাটিতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরেগুঁড়ো, আদা গুঁড়ো বা আদা বাটা দিয়ে গুলে নিন। এবার এই মিশ্রণটি তেলে ঢেলে দিন। কিছুক্ষণ কষিয়ে টমেটো পিউরি দিয়ে দিন। ভাল করে কষিয়ে নুন দিন। তেল ছেড়ে এলে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দিন। অল্প গরম জল দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফুলকপির কালিয়া।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক