হাওড়ার সাঁকরাইলে ভোজ্য তেলের গুদামে বিধ্বংসী আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মহালয়ার সকালেই বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার সকালে হাওড়ার সাঁকরাইলে একটি ভোজ্য তেলের গুদামে ভয়াবহ আগুন লাগে। নিমিষেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন। গত কয়েক ঘন্টা ধরে আগুন নেভানোর যুদ্ধ চালাচ্ছে দমকলের ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কীভাবে ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাতটা নাগাদ ওই গুদাম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। নিমিষেই পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। দাউ-দাউ করে জ্বলতে তাকে গুদামটি। প্রচুর পরিমাণ ভোজ্য তেল মজুত থাকায় নিমিষেই ভয়াবহ রূপ ধারণ করে আগুন। প্রথমে শিল্প তালুকের কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকলের একের পর এক ইঞ্জিন।

ভিতরে প্রচুর পরিমান দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। তবে দমকল আধিকারিকদের অনুমান, শট সার্কিট থেকে আগুন আগতে পারে। গুদামটিতে সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আগুন।

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল