মণ্ডপ ঘুরে পুজো প্রস্তুতি খতিয়ে দেখলেন বনগাঁর পুলিশ সুপার

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: শনিবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস সহ অন্যান্য পুলিশ কর্তারা বনগাঁর পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখেন। ভিড় সামলানোর জন্য প্রবেশ পথ ও বাহির পথ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা পুজো উদ্যোক্তারা সঠিকভাবে রেখেছেন কিনা সে বিষয়ে তিনি তদারকি করেন ।এই বিষয়ে বনগাঁ পুলিশ সুপার(SP Banga) জয়িতা বোস বলেন, বনগাঁতে সাড়ম্বরে দুর্গোৎসব পালিত হবে। বেশ কয়েকটি জাঁকজমকপূর্ণ পুজো মন্ডপ রয়েছে বনগাঁয়।

সেক্ষেত্রে পুজো মন্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখলাম। সমস্ত পুজো কমিটি গুলি প্রশাসনের নির্দেশমতো পুজো মন্ডপে নিরাপত্তার ব্যবস্থা রাখছেন, বলে জানান তিনি। এদিন মণ্ডপ গুলি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে পুলিশ আধিকারিকরা পুজোর উদ্যোক্তাদের সাথে একাধিক বিষয় আলোচনা করেন। এদিকে পিতৃপক্ষ শেষ । মাতৃ পক্ষ শুরু। গত ১২অক্টোবর ভার্চুয়াল ভাবে শ্রীভূমির পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।

শনিবার শ্রীভূমি পুজোর ঠাকুরের গয়না পড়ানোর কাজ শুরু হয় সকাল বেলা থেকে । শনিবার রাতে বেশ কিছু ভিআইপি ব্যক্তিদের আসার কথা রয়েছে ওই পুজো মণ্ডপে। বলিউড ফিল্মস্টার বিদ্যা বালান(Vidya Balan) তিনিও রাতে আসবেন এবং আজ রাত থেকেই পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে । এমনটাই জানান শ্রীভূমির কর্ণধার তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose)। এদিকে এই পুজো মন্ডপকে ঘিরে যাতে কোন যানজট সৃষ্টি না হয়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে বিধাননগর কমিশনারেট।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের