সংকট মেটাতে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের বহু সরকারি স্কুলে শিক্ষকের প্রয়োজন রয়েছে। পড়ুয়ার সংখ্যা বেশি থাকলেও শিক্ষকের সংখ্যা কম। যে কোন সরকারি স্কুলে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়। তবে গত কয়েক বছর ধরে স্থায়ী নিয়োগ হয়নি। তাই এবার চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা বিকাশ ভবনের। যদিও এখনও বিষয়টি কারোর কাছে উপস্থাপিত করা হয়নি বলেই সূত্রের খবর।

কলকাতার স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা বেশি। সেক্ষেত্রে তাঁদের নিয়োগে কিছু আইনি জটিলতা রয়ে যায়। জেলার কিছু মডেল ও বিআরজিএফ স্কুল কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়। তবে সেখানকার শিক্ষকদের সঙ্গে রাজ্যের যে স্কুলগুলি রয়েছে তাদের কর্মীদের ক্যাডারদের বিস্তর ফারাক রয়েছে। ফলে সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। তাই চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের ভাবনাই করা হচ্ছে। যদিও এই ভাবনা বাস্তবায়নের জন্য একাধিক স্তরে অনুমতির প্রয়োজন রয়েছে।

যে সমস্ত শিক্ষক বাড়ির কাছাকাছি বদলি চাইছেন তাঁদের বদলি করে সেই শূন্যস্থানে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের ভাবনা রয়েছে। যদিও সমস্তটাই পর্যালোচনায় রয়েছে। সম্প্রতি রাজ্যের উর্দু মাধ্যম স্কুলে এইভাবে শিক্ষক নিয়োগের জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। সেক্ষেত্রে রাজ্যের শিক্ষকের ঘাটতি থাকা স্কুলগুলিতে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক