সদ্যোজাত শিশু চুরির ২৪ ঘণ্টার মধ্যে কিনারা করল পুলিশ ,ধৃত তিন

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: এ যেন সিনেমার থ্রিলারও হার মানবে। বেসরকারি নার্সিংহোমে হওয়া শিশু পুত্রকে ১৪ দিনের মাথায় বাড়িতে ফেরানোর পর তিন দিনের মধ্যে সদ্যজাত শিশু পুত্র চুরি করল আয়া। নিয়ে যায় সোজা নদীয়ার তেহট্ট এলাকায়।উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার(Baduria P.S.) সাংবেরিয়া গ্রামের ঘটনা। এক গৃহবধূ প্রসব যন্ত্রণা নিয়ে বেড়াচাপার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। গত ১৪ দিন আগে সেখানে একটি পুত্র সন্তান তিনি জন্ম দেন। তার দেখভাল করতে আসেন ওই নার্সিংহোমে আয়া। সেখান থেকে সদ্যজাত শিশু পুত্রের মা-বাবার সঙ্গে পরিচয় হয়।

তারপর সেই সূত্রে যাতে ওই শিশু পুত্রের দেখভাল করতে পারে তার জন্য আকুল আবেদন করেন আয়া। সেই কথামতো শিশু পুত্রের মা-বাবা ওই আয়াকে বাড়িতে নিয়ে আসে । ঠিক ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ শনিবার রাত্রি ১১ টা নাগাদ এই সদ্যোজাত শিশুকে(New Born Baby) চুরি করে নিয়ে যায় নদীয়ার তেহট্ট গ্রামে ।এরপর ওই শিশু পুত্রের বাবা-মা আয়ার বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ বাদুড়িয়া থানায় লিখিতভাবে করেন। অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়ার এসডিপিও(SDPO) অভিজিৎ সিনহা মহাপাত্র বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সিদ্ধান্ত মন্ডল এর নেতৃত্বে একটা বিশেষ পুলিশের মোবাইল টিম তৈরি করে সেখান থেকে অপারেশন শুরু হয়। প্রথমে ওই আয়ার ফোন নাম্বার ট্র্যাক করা হয়। জানা যায়, তার গন্তব্যস্থল নদীয়াতে।

রবিবার সেখানে গিয়ে নদীয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথভাবে শিশু চুরির মূল পান্ডা আয়া আর এক সাগরেদকে পুলিশ গ্রেপ্তার করে। জেরায় স্বীকার করেছে ওই শিশু পুত্রকে তারা চুরি করে মোটা টাকার বিনিময়ে বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল। ধৃত তিন শিশু পাচারকারীকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।তাদেরকে ১০ দিনে পুলিশে হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ। এই শিশু চুরির সঙ্গে যুক্ত আয়ার সঙ্গে আন্তর্জাতিক শিশু পাচার চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।এর সঙ্গে মূল পান্ডা কেউ আছে কিনা সেটাও তদন্তকারী অফিসার খতিয়ে দেখছেন ।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!