NDA-তে যোগদান নিয়ে গৃহযুদ্ধ, ভাঙনের মুখে JD(S)

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের শিবসেনার পরে এবার কি ভাঙনের পথে কর্ণাটকের জেডিএস। সম্প্রতি জেডিএস সুপ্রিমো এইচডি দেবগৌড়া এনডিএ-এর সঙ্গে জোটের ঘোষণা করে। তবে দলের কর্ণাটকের সভাপতি সি এম ইব্রাহিম সোমবার জানিয়ে দেন, তাঁরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেবেননা। ফলে তাঁর এই মন্তব্যের পরেই জেডিএস-এর অন্দরের ফাটল প্রকাশ পেয়েছে।

জেডিএস দল ‘ধর্মনিরপেক্ষ’ হওয়ায় ও তিনি কর্ণাটকের রাজ্য সভাপতি হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে পারেন বলেই জানিয়েছেন। ইব্রাহিম জেডিএস সুপ্রিমোকে বিজেপির সঙ্গে জোটে না যেতেই আহ্বান জানিয়েছেন। এতে অন্যান্য রাজ্যগুলিতে জেডিএস ছাড়ছেন অনেকে, এই বাণীতেই সতর্ক করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।  

জেডিএস সুপ্রিমোকে ইঙ্গিত করে তিনি বলেন, “কর্ণাটকে আমরা এখনও আপনাকে স্নেহ করি। আপনি একজন পিতৃসম ব্যক্তিত্ব। আপনাকে (গৌড়া) বলব যে বিজেপির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকা উচিত নয়”।  গৌড়া এবং তার ছেলে এইচ ডি কুমারস্বামী যদি তাঁর সিদ্ধান্ত একমত না হয় সেক্ষেত্রে তিনি বলেন, “আমি রাজ্য সভাপতি। রাজ্যে আমার দলের বিষয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, যা আমি নেব। ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিজেপির সঙ্গে যাব না। এর চেয়ে আর কি আছে? যদি দেবগৌড়া এবং কুমারস্বামী বিজেপির সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে তাদের যেতে দিন। আমরা তাদের না যেতে বলছি। তারা গেলে আমরা তাদের বাঁধতে পারব না।“।  তাঁর এই সিদ্ধান্তে বহু জেডিএস বিধায়ক পাশে রয়েছেন বলেই তিনি জানিয়েছেন। তাঁদের নাম প্রকাশ করেননি তিনি। সময়মত সব জানা যাবে বলে জানিয়েছেন। সম্প্রতি জেডিএস সুপ্রিমো এইচডি দেবগৌড়া এনডিএ-তে যোগ দেবেন এমন ঘোষণা করতেই কর্ণাটক সভাপতির এই মন্তব্য। এখন মহারাষ্ট্রের মহারণের মত পরিস্থিতি হয় কিনা এখন সেটাই দেখার বলে ধারণা রাজনৈতিক মহলের।  

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার