সেনা বিধায়কদের পদ খারিজের সিদ্ধান্ত নিতে শেষ সুযোগ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রের শিবসেনার যুযুধান দুই গোষ্ঠীর বিধায়কদের পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকরের টালবাহানায় ক্ষুব্ধ শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মহারাষ্ট্রের বিধানসভা অধ্যকক্ষকে শেষ সুযোগ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিনেই কবে বিধায়কদের পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তা জানাতে হবে অধ্যক্ষকে।

২০২২ সালের জুন মাসে আচমকাই শিবসেনার সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বদ্রোহ ঘোষণা করেন একনাথ শিন্ডে। তার পরে শিবসেনার বিধায়কদের একাংশকে নিয়ে  বিজেপির সাহায্যে ক্ষমতাচ্যুত করে মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হয়েছিলেন। সে দিন শিন্ডে এবং তাঁর সঙ্গে প্রথম দফায় ‘বিদ্রোহী’ ১৫ জন শিবসেনা বিধায়কদের সেই পদক্ষেপ ‘দলত্যাগ বিরোধী কার্যকলাপ’ ছিল কি না, গত ১১ মে সুপ্রিম কোর্ট তা বিবেচনার ভার দিয়েছিল মহারাষ্ট্র বিধানসভার স্পিকারকে।

কিন্তু শীর্ষ আদালতের নির্দেশের পরেও গয়ংগচ্ছ মনোভাব দেখান মহারাষ্ট্রের বিধানসভা অধ্যক্ষ। গত ২৩ সেপ্টেম্বর শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কার্যত অধ্যক্ষকে তুলোধনা করে এক সপ্তাহের মধ্যে শিন্ডে সেনার বিধায়কদের পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে বলেন। যদিও তাতেও মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের ঘুম ভাঙেনি। এদিন মামলার শুনানিতে উষ্মাপ্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাওয়াটা জরুরি। গত বছরের জুন থেকে বিধায়কদের পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত ঝুলে রয়েছে। মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। কবে বিধায়কদের পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে বাস্তব সম্মত সময়সীমা তৈরি করে আদালতে জমা দিন।’

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর