বাংলাদেশে বেলাগাম ডেঙ্গু, মৃত্যুমিছিল ১,২০০ ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুজোর মুখে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। প্রাণঘাতী সংক্রমণে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬ জন প্রাণ হারিয়েছে। তার ফলে ডেঙ্গুর মৃত্যুমিছিল বারোশ’র গণ্ডি টপকে গেল। সামনেই হিন্দুদের প্রিয় উ‍ৎসব দুর্গাপুজো। আর তার আগে যেভাবে ডেঙ্গু দাপট দেখিয়ে চলেছে তাতে স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯৫ জন। তার মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭৪ জন। ঢাকার বাইরে ১৯২১ জন। একই সময়ে মারণজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ১৬ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারালেন ১,২০৯ জন।’

চলতি বছরে আচমকাই ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ হয়ে উঠেছে পয়লা জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৪৭ হাজার ১৯৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ৯৭৯ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৫১৪ জন। অথচ আগের বছর ২০২২ সালে সারা দেশে ডেঙ্গুর বলি হয়েছিলেন ২৮১ জন। তার আগের বছর অর্থা‍ৎ ২০২১ সালে মারণজ্বর কেড়েছিল ১০৫ জনকে। এখনও বছর শেষ হতে প্রায় আড়াই মাস বাকি। ফলে ডেঙ্গুর মৃত্যুমিছিল কোথায় গিয়ে থামবে, তা অনুমান করতে পারছেন না স্বাস্থ্য আধিকারিকরা।

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত