টসে জিতে ব্যাটিং বাংলাদেশের, খেলছেন না সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: ২৫ বছর বাদে ঘরের মাঠে আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নামছেন রোহিত শর্মারা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের প্রথম একাদশে কোনও বদল না হলেও রোহিত শর্মাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বাদ দেওয়া হয়েছে তাসকিন আমেদকে। তাঁর জায়গায় খেলছেন হাসান মাহমুদ।  

একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে অবশ্য টাইগারদের তুলনায় কয়েক যোজন এগিয়ে রোহিত শর্মারা। এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে মোট ৪০ বার মুখোমুখি হয়েছে দুই দল। ব্লু ব্রিগেড জিতেছে ৩০টি ম্যাচে। বাংলাদেশ জিতেছে মাত্র ৮টি ম্যাচে। একটি ম্যাচে কোনও ফলাফল হয়নি। আর বিশ্বকাপের মঞ্চে ভারতের চার বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন বার জিতেছে টিম ইন্ডিয়া আর একবার বাংলাদেশ। ভারতের মাটিতে অবশ্য বাংলাদেশ খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ১৯৯০ সালে চণ্ডীগড়ে প্রথম ভারতের সঙ্গে তাদের মাটিতে খেলেছিল বাংলাদেশ। এরপর ১৯৯৮ সালে মোহালি ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছিল সবশেষ। অবশ্য তিনবারের মুখোমুখিতে তিনবারই হেরেছে বাংলাদেশ। ২৫ বছর পর ভারতের মাটিতে আবার রোহিত শর্মাদের মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।

যদিও শেষ পাঁচ বছরের পরিসংখ্যানে ভারতের তুলনায় বাংলাদেশ সামান্য এগিয়ে। ২০১৯ সাল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত পাঁচবার মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩টিতে। আর ভারত জিতেছে ২টিতে।

আজকের মহারণে দু’দলের হয়ে কারা বাইশ গজে নামছেন একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ

 

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস