শ্রীভূমির ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: পঞ্চমীর সন্ধ্যায় ফের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লাইট শো গত বছরের মত বন্ধ করে দিল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যে নামতে বন্ধ হয়ে গেল শ্রীভূমির ‘ডিজনিল্যান্ডে’র লাইট শো(Laser Show)। মণ্ডপসজ্জা দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন হাজার হাজার দর্শনার্থীরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে মন খারাপ উদ্যোক্তাদের। কিন্তু বিধান নগর কমিশনারেটের স্পষ্ট বক্তব্য, নিয়ম না মেনে এই লেজার শো করা হলে ঘটতে পারে অঘটন। সে কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে এই লাইট শো। মহালয়া থেকেই শ্রীভূমিতে উপচে পড়া ভিড়। পঞ্চমীর সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে লাফিয়ে লাফিয়ে।

কার্যত জনজোয়ার শ্রীভূমি ও সংলগ্ন এলাকা। ডিজনিল্যান্ড ও লাইট শো দেখতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন দর্শনার্থীরা। সেই লাইট শো-তেই বিপত্তি। কাছেই বিমানবন্দর(Airport)। ফলে এই লাইটের দরুণ তৈরি হচ্ছে সমস্যা। অন্যদিকে লাইটের জন্যই মানুষের ঢল নামছে। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে পুলিশের পক্ষে।জানা গিয়েছে, সেই কারণে আপাতত শ্রীভূমির ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের নির্দেশ মেনে লাইট শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। তবে শোনা যাচ্ছে, পরবর্তীতে ফের বিমান চলাচলের অসুবিধা যাতে না হয় সে কথা মাথায় রেখে লাইট গুলিকে তাদের অবস্থান পরিবর্তন করা হলে ফের চালু হতে পারে এই শো।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত বছরেও এই একই ঘটনা ঘটেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। মুখ্যমন্ত্রী(CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ ছিল শ্রীভূমির ভিড়কে কেন্দ্র করে যাতে কোন কারণেই সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে না হয়। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন আগাম যদি দেখা যায় শ্রীভূমি নিয়ম মানছে না ,সে ক্ষেত্রে রাজ্য সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে। পঞ্চমীর সন্ধ্যায় বিধাননগর কমিশনারেটকে সেই কড়া পদক্ষেপ নিতেই দেখা গেল।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!