বাংলাদেশের বিরুদ্ধে এক বলে ১৪ রান তুললেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: ক্রিকেটে এক বলে কত রান উঠতে পারে বলুন তো? প্রশ্ন শুনে অনেকেরই ধাঁধা মনে হতে পারে। না, আসলে ধাঁধা জিজ্ঞেস করছি না। এক বলে অনেক রানই হতে পারে। ক্রিকেট পরিসংখ্যান বলছে, কিউই বোলার মিচেল সান্তনারের এক বলে ১৩ রান উঠেছিল। কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশের বোলার হাসান মাহমুদকে তুলোধনা করে এক বলে দলকে ১৪ রান এনে দিলেন বিরাট।

কীভাবে হল ১৪ রান, তা খুলে বলছি। ভারতীয় ব্যাটিংয়ের সময়ে ১৩ ওভারে বল করতে এসেছিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। চতুর্থ বলেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফেরাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তাঁর ভাগ্যে পরের বলে চরম লজ্জা লেখা রয়েছে তা কে জানত? রোহিত আউট হওয়ার পরে তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির। হাসানের প্রথম বল মিড উইকেটে পাঠিয়ে দৌড়ে ২ রান নেন কোহলি। আর তখনই দেখা যায় আম্পায়ার নো বল ঘোষণা করে ফ্রি হিটের সঙ্কেত দেখাচ্ছেন। অর্থা‍ৎ প্রথম বলেই মোট তিন রান ভারতের স্কোর বোর্ডে যোগ হয়েছে।

ফ্রি হিট থেকে হাসানের বল মিড অন থেকে সীমানার বাইরে ফেলেন কিং কোহলি। কিন্তু ফের দেখা যায় আম্পায়ার নো বল ও ফ্রি হিটের সঙ্কেত দেখাচ্ছেন। অর্থা‍ৎ ওই বলে ভারতের স্কোর বোর্ডে যোগ হয়েছে ৫ রান। নো বলের কারণে ফ্রি হিট থেকে পাওয়া বলটি মিড অফ থেকে সীমানার বাইরে ফেলেন বিরাট। অর্থা‍ৎ ৬ রান এসেছে দলের খাতায়। একই সঙ্গে ওই ছক্কা হাঁকিয়ে দলকে ১০০-র গণ্ডি পার করিয়ে দেন প্রাক্তন ভারত অধিনায়ক।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস