ফিলিস্তিনিদের ইনস্টাগ্রামে জঙ্গি তকমা জুড়ে ক্ষমা চাইল মেটা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: হামাস-ইজরায়েল লড়াই শুরু হওয়ার পরেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল মার্কিন সমাজমাধ্যম সংস্থা মেটা। ‘যুদ্ধবাজ’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপের রক্তপিপাসু রাষ্ট্রপ্রধানদের খুশি করতে রাতারাতিই নিরীহ ফিলিস্তিনিদের ইনস্টাগ্রামে ‘জঙ্গি’ শব্দ জুড়ে দিয়েছিল মুনাফাখোর মার্ক জুকারবার্গ ও তাঁর স্যাঙাতরা। আর তাঁদের ওই ন্যক্কারজনক ভূমিকা নিয়ে নেটা নাগরিকরা নিন্দায় সরব হতেই রাতারাতি ডিগবাজি খেয়েছ মেটা কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র ফিলিস্তিনিদের ইনস্টাগ্রাম বায়োতে জঙ্গি তকমা জুড়ে দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। তবে তার দাবি, ইচ্ছাকৃতভাবে ওই ঘটনা ঘটানো হয়নি। আরবি অনুবাদে সমস্যার কারণেই ওই অনভিপ্রেত ঘটনা ঘটেছে। যদিও তাঁর ছেঁদো যুক্তি বিশ্বাসযোগ্য মনে হয়নি নেটা নাগরিকদের।

গত ৭ অক্টোবর  হামাস ও ইজরায়েলের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার পরে বহু ফিলিস্তিনিই নিজেদের ইনস্টাগ্রামের বায়োতে পরিবর্তন আনেন। ফিলিস্তিনি পতাকার পাশাপাশি আরবিতে “আলহামদুল্লিলাহ” শব্দটি লেখেন। যার অর্থ হল, আল্লাহের প্রশংসা। কিন্তু ইনস্টাগ্রামে ওই ‘আলহামদুল্লিলাহ’ কথাটির ইংরেজি অনুবাদ করলে তাতে ভেসে উঠছে, ‘আল্লাহের দয়ায় ফিলিস্তিনি জঙ্গিরা, তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে।’

ওয়াইটিকিংখান নামে এক টিকটক ব্যবহারকারী প্রথমে মেটার ওই কুকীর্তির কথা ফাঁস করেন। আর তার পরেই নিন্দার ঝড় ওঠে। ধরা পড়ে যেতেই ফিলিস্তিনিদের জঙ্গি তকমা দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনাও করে মেটা। হামাস-ইজরায়েল লড়াইয়ের পরেই মার্ক জুকারবার্গের সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তারা অভিযোগ করেন, ‘ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে করা পোস্ট মুছে ফেলছে মেটা। এমনকি ফিলিস্তিন সমর্থকদের অ্যাকাউন্টের উপরে ছায়া নিষেধাজ্ঞাও জারি করেছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে