কিউইদের বধ করে শীর্ষস্থান দখল রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: ফের ব্যাট হাতে ধর্মশালার মাঠে রানের ফুলঝুরি ছোটালেন বিরাট কোহলি। আর তার ব্যাটিং বিক্রমের সুবাদে  ১২ বল বাকি থাকতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। আর টানা পাঁচ ম্যাচ জেতার সুবাদে কিউইদের টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল রোহিত বাহিনী।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল ২৭৪ রান। দুর্দান্তই শুরু করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা আর শুভমন গিল। যেভাবে চালিয়ে খেলছিলেন ভারত অধিনায়ক তাতে মনে হচ্ছিল আজকের ম্যাচে শতরান করে ফেলবেন। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে ১২তম ওভারে লকি ফার্গুসনের বলে ফিরে যান রোহিত (৪৬)। একদিনের ক্রিকেটে দ্রুত ২,০০০ রানের মালিক হওয়ার পরে ছন্দ হারিয়ে ফিরলেন শুভমন গিলও (২৬)। তাঁকেও ফেরালেন ফার্গুসন। তৃতীয় উইকেটে বিরাটের সঙ্গে জুটি বাঁধতে এসে শুরু থেকেই ধুমধাড়াক্কা বাঁধিয়ে দিলেন শ্রেয়স আইয়ার। তাঁকে দেখে মনে হচ্ছিল ট্রেন ধরার বড্ড তাড়া রয়েছে। ২৯ বলে ৩৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে ফিরে গেলেন। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান কোহলি ও কেএল রাহুল। দুজনেই ঠাণ্ডা মাথায় দেখেশুনে খেলছিলেন। ৫৪ রানের জুটি গড়েন। ৩৩ ওভারে বল করতে এসে রাহুলকে (২৭) ফেরান মিচেল স্যান্টনার।

সুযোগ পেয়ে বল হাতে এদিন জ্বলে উঠেছিলেন মহম্মদ শামি। কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না সূর্যকুমার যাদব। ৪ বলে ২ রান করে রান আউট হয়ে ফিরে যান। আজকের জঘন্য পারফরম্যান্সের পরে প্রথম একাদশে তাঁর ঢোকার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল। ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের আসা যাওয়া দেখতে থাকেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত দলকে জেতানোর গুরুদায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন। ৬০ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে নিজের ৬৯তম অর্ধশতরানও পূর্ণ করেন। বিরাটকে যোগ্য সঙ্গত করেন রবীন্দ্র জাদেজাও। মনে হচ্ছিল আজকেই শচিন তেণ্ডুলকরকে ছোঁবেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৯৫ রানে ম্যাট হেনরির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট। শেষ পর্যন্ত ৪৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। চার হাঁকিয়ে দলকে জেতান রবীন্দ্র জাদেজা। তিনি ৩৯ রানে অপরাজিত থাকেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত