আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবধান ৮-০ করা লক্ষ্য বাবরদের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চিপক স্টেডিয়ামে আজ সোমবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাবর আজমের পাকিস্তান। যদিও চলতি বিশ্বকাপে দুই দলই যথেষ্টই বিপাকে।দুই দলই ইতিমধ্যে চারটি করে ম্যাচ খেলেছে। পাকিস্তানের পয়েন্ট চার আর আফগানিস্তানের পয়েন্ট দুই। শেষ চারে যাওয়ার দৌড়ে থাকতে গেলে আজকে জয় ছাড়া আর কোনও বিকল্প খোলা নেই বাবর আজমদের কাছে। পক্ষান্তরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখলেও হাশমাতুল্লাহ শাহিদিদের লক্ষ্যই হচ্ছে পয়েন্ট টেবিলে অন্তত প্রথম সাতে থাকা।

চলতি বিশ্বকাপে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছিলেন বাবর আজমরা। কিন্তু শেষ দুটি ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছে। পাক দলের সবচেয়ে বড় চিন্তার বিষয়, মহম্মদ রিজওয়ান ছাড়া কেউ ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। অধিনায়ক বাবর আজম চলতি প্রতিযোগিতায় নিজের সুনামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে কিছুটা স্বস্তির বিষয় দলের অন্যতম বোলিং অস্ত্র শাহিন আফ্রিদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠেছেন।

অন্যদিকে আফগানিস্তান প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচ হারার পরে ইংল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। ব্যাটার এবং বোলার–কোনও বিভাগের খেলোয়াড়রাই বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠতে পারেননি। মুজিব উর রহমান, নাভিন উল হকদের মতো বোলারদের নিয়ে অনেক আশা ছিল আফগান সমর্থকদের। কিন্তু তারা হতাশ হয়েছেন।

দুই দলের মুখোমুখি সাক্ষাতে আফগানদের কাছে কখনও হারেনি পাকিস্তান। এখনও পর্যন্ত একদিনের ম্যাচে মোট সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। সাত বারই জিতেছে পাকিস্তান। তার মধ্যে তিন বার প্রথম ব্যাট করে জিতেচেন বাবররা। আর চার বার রান তাড়া করে জয় পেয়েছেন। বিশ্বকাপের মঞ্চে অবশ্য একবারই দু’দল মুখোমুখি হয়েছে। বিশ্বকাপের মঞ্চে ২০১৯ সালে সাক্ষাত হয়েছিল বাবর আজম-রশিদ খানদের। ওই ম্যাচেও জয় হাসিল করেছিল পাকিস্তান। ফলে আজকের ম্যাচ জিতে ব্যবধান ৮-০ করার লক্ষ্যে মাঠে নামছেন বাবররা।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?