টাকির ইচ্ছামতী নদীতে বিসর্জনকে ঘিরে উত্তেজনা, বিক্ষোভ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,টাকি: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার টাকিতে ইছামতি নদীতে বিসর্জন ঘাটে পূবের বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ধুন্ধুমার কান্ড বেধে যায়। ঘাটের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে প্রথমে বচসা পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিসর্জন দিতে আসা সাধারণ মানুষজন। প্রতিমা বিসর্জনের সময় স্থানীয় মহিলারা দাঁড়িয়েছিলেন বিসর্জন দেখার জন্য। অভিযোগ সেই সময় পুলিশের(Police) এক কর্মী এসে ওই মহিলাদের কটুক্তি করেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেন । খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

ইছামতির ঘাটে মোতায়ন পুলিশরা অবস্থান নিয়ন্ত্রণে আনতে প্রথমে কিছুটা বেগ পায়। পরে পুজা উদ্যোক্তাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পূবের বাড়ির দুর্গা প্রতিমার সঙ্গে আসা মহিলারা অভিযোগ করেন ,ইছামতির প্রতিমা বিসর্জন ঘাটে কর্তব্যরত এক পুলিশ কর্মী মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল দিতে থাকেন। তখনই ক্ষিপ্ত হয়ে যান মহিলারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।টাকির পূবের রাজবাড়ীর(Puber Rajbari) উমার বিসর্জন প্রতিবছরের মতো এবারও হয় নজর কাড়ার মত।
বসিরহাটের(Bashirhat) টাকি পূবের রাজবাড়ীর বিসর্জনের পর্ব, প্রথমে শুরু হয় মাকে বরণ করে। তারপর সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে বিদায় জানান রাজবাড়ীর বংশধর থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। মাকে বিদায়ের সময় মাকে খাওয়ানো হয় কচু শাক ও পান্তা ভাত । উমা তাই খেয়ে ২৬ বিয়ারের কাঁধে চেপে প্রায় দু কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে টাকির রাজবাড়ি ঘাটে পৌঁছয়।সেখানে দুটি নৌকায় তুলে মাকে সাত পাক ঘুরিয়ে বিসর্জন দেওয়া হয়। তারপর রাজবাড়িতে আসা দর্শনার্থী থেকে শুরু করে গ্রামবাসীরা সকলে মিলে কচু শাক ও পান্তা ভাতের প্রসাদ খেয়ে যে যার ঘরে ফেরেন। তার আগে মাকে বিদায় দেওয়ার সময় সকলের মন ছিল ভারাক্রান্ত।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!