Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়ায় সমস্ত দলের সঙ্গেই গোপন আঁতাত রয়েছে বিজেপির, সতর্ক করলেন মহুয়া

গোয়ায় খুবই সাবধানে পা ফেলতে হবে তৃণমূলকে। কারণ ওই দ্বীপরাজ্যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে গোপনে যোগাযোগ রয়েছে বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়ায় খুবই সাবধানে পা ফেলতে হবে তৃণমূলকে। কারণ ওই দ্বীপরাজ্যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে গোপনে যোগাযোগ রয়েছে বিজেপির। তাই সরকার গড়ার জন্য যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে নিতেও দ্বিধা বোধ করবে না বিজেপি সরকার। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সাংসদ মহুয়া মৈত্র।

তৃণমূল কংগ্রেসের তরফে গোয়াতে সংগঠনের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে মহুয়াকে। আর সেই দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই দ্বীপরাজ্যে লাগাতার বৈঠক ও যোগদান পর্ব চালাচ্ছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। শনিবার সাংবাদিক সম্মেলনে মহুয়া জানিয়েছেন, ‘গোয়ার সব রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির অলিখিত জোট রয়েছে। বিজেপিকে হারাতে চাইলে কংগ্রেসকে ভোট দিয়ে কোনও লাভ নেই। কারণ এত বছর ধরে কংগ্রেস গোয়াতে কিছুই করেনি। কংগ্রেস নেতা পি চিদম্বরম একদিন এই রাজ্যে এসে রাস্তায় হেঁটে বেরালেই কোনও লাভের লাভ হবে না। আমি প্রত্যেক দিনের জন্য এখানে আছি, কংগ্রেস নেতা এখানে একদিনের জন্য আসবেন, আবার চলে যাবেন।’

মহুয়া গোয়াতে বিজেপির উন্নয়ন না করার বিষয়ে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেছেন, ‘গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে, কলা অ্যাকাডেমি প্রকল্পের কাজও অসমাপ্ত, ওল্ড গোয়া প্রত্নতাত্ত্বিকভাবে সুরক্ষিত এলাকাতে বেআইনি নির্মাণ গড়ে উঠেছে, এই নিয়ে কোনও দলেরই কোনও ভ্রুক্ষেপ নেই। কংগ্রেস প্রতিটি ইস্যু সম্পর্কেই অবগত, কিন্তু এই গুলি নিয়ে উপযুক্ত প্রশ্ন করতে কংগ্রেসকে কখনও শোনা যায়নি।’ শনিবারের সাংবাদিক সম্মেলনে মহুয়াকে প্রশ্ন করা হয় নাড্ডার করা অভিযোগ নিয়ে। সম্প্রতী বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা অভিযোগ করেছিলেন বঙ্গে তৃণমূলের জমানায় কোনও আইন শৃঙ্খলা নেই।

যার পাল্টা দিয়েছেন মহুয়া। তিনি বলেছেন, ‘কে জে পি নাড্ডা? তিনি কয়েকদনি আগে বাংলার নির্বাচনের সময়ও রাজ্যে গিয়ে একই অভিযোগ তুলেছিলেন, কিন্তু বাংলার মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে।’

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের