টানা ছয়দিন বাদে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, বিনিয়োগকারীদের মুখে হাসি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ধন দেবী লক্ষ্মী দেবীর আরাধনার আগের দিনেই পতন রুখে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। একদিনেই ৬৩৫ সূচক বেড়েছে সেনসেক্স। আর ১৯০ সূচক বেড়ে ১৯ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে। ব্যাঙ্ক থেকে মেটাল, এফএমসিজি থেকে শুরু করে তথ্য-প্রযুক্তি সব ক্ষেত্রই রেড জোন থেকে বেরিয়ে সবুজ জোনে থেকে ওলেনদেন শেষ করেছে। টানা ছয়দিন বাদে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোয় বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরেছে।

ইজরায়েল-হামাস যুদ্ধের জেরে টানা ছয়দিন শেয়ারবাজারে ধস নেমেছিল। প্রায় ১৯ লক্ষ কোটি টাকা লোকসানের মুখে পড়েছিলেন বিনিয়োগকারীরা। গতকাল বৃহস্পতিবার একদিনেই ৯০১ সূচক হারিয়ে ৬৩ হাজারের ঘরে নেমে এসেছিল সেনসেক্স। আর নিফটি নেমে এসেছিল ১৮ হাজারের ঘরে। চলতি বছরের জুন মাসের পরে নিফটি ১৮ হাজারের ঘরে নেমেছিল। ফলে শুক্রবার বাজারের দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বিনিয়োগকারীরা। গতকাল ৬৩,১৪৮.১৫ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন অবশ্য আগের দিনের চেয়ে ৪০০ পয়েন্টের বেশি সূচক নিয়ে সবুজ জোনে দাঁড়িয়েই লেনদেন শুরু করে সেনসেক্স। মাঝে সামান্য খানিকটা পতন ঘটেছিল। কিন্তু সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে বাড়তি সূচক নিয়েই লেনদেন চালাতে থাকে। এদিন সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৬৩,৩৯৩.৩৭ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৬৩,৯১৩.১৩। দিনভর সবুজ জোনে থেকে বাজার বন্ধের সময় আগের দিনের চেয়ে ৬৩৪.৬৫ পয়েন্ট বাড়তি নিয়ে ৬৩,৭৮২.৮০ সূচকে বন্ধ হয় সেনসেক্স।

এদিন লেনদেনে নিফটিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পারফরম্যান্স ছিল আশাপ্রদ। ৪.১১ শতাংশ বেড়েছে। অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মারুতি, এইচিএল টেকনোলজিসের শেয়ারমূল্য সবচেয়ে বেশি বেড়েছে। নেসলে, সিপলা ও কোল ইন্ডিয়ার শেয়ারদরও বৃদ্ধি পেয়েছে। তবে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর দিনেও ধাক্কা খেয়েছে আইটিসি এবং লক্টর রেড্ডি’জ ল্যাবরেটরি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে