স্বাতী মালিওয়াল মামলায় কেজরির বাসভবন থেকে ল্যাপটপ- সিসিটিভি বাজেয়াপ্ত দিল্লি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপ সাংসদ স্বাতী মালিওয়াল মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়েছিল দিল্লি পুলিশ। রবিবার কেজরির বাড়ি থেকে একটি ল্যাপটপ এবং সিসিটিভি ডিজিটাল ভিডিও রেকর্ড  (DVR) বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেশ কিছু নথিও নিয়ে যায় দিল্লি পুলিশ।

গত ১৭ মে স্বাতী মালিওয়াল মামলায় কেজরির বাসভবনে হানা দিয়েছিল দিল্লি পুলিশ। সেই সময় তাঁর বাড়িতে গিয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পাশাপাশি কেজরিওয়ালের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন কর্মীর সঙ্গেও কথা বলেন তাঁরা। সেইসঙ্গে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ানও রেকর্ড করেছেন। এই আবহে ফের আরও একবার কেজরির বাসভবনের  সিসিটিভি ডিজিটাল ভিডিও রেকর্ড বাজেয়াপ্ত করল দিল্লি পুলিশ ।

উল্লেখ্য, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী বৈভব কুমারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। কেজরি ঘনিষ্ঠ বৈভব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন স্বাতী। সেই এফআইআরের ভিত্তিতেই বৈভবকে আটক করেছে পুলিশ। অন্যদিকে সম্প্রতি  ৫২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে মালিওয়ালকে কেজরিওয়ালের বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। এরপর প্রকাশিত এই ভিডিও প্রসঙ্গে মালিওয়াল জানিয়েছেন, বাড়ির ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে। আর তাই বারবার কেজরির বাসভবনের সিসিটিভি ফুটেজের ওপর নজর রাখছে দিল্লি পুলিশ।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে