তেলেঙ্গানায় প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনকে প্রার্থী করল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: তেলেঙ্গানা বিধানসভা ভোটের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। শুক্রবার রাতে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় দফায় ৪৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তাঁকে জুবিলি হিলস থেকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন সাংসদ মধু যক্ষী গৌড়া লালবাহাদুর নগর থেকে লড়বেন। এই নিয়ে দুই দফায় রাজ্যের মোট ১০০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস।

১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভার জন্য আগামী ৩০ নভেম্বর এক দফাতেই ভোট নেওয়া হবে। আগামী ৩ নভেম্বর ভোট বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকেই শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়া। বিধানসভার ভোট ঘিরে ইতিমধ্যেই দক্ষিণের রাজ্যটিতে রাজনৈতিক ত‍ৎপরতা তুঙ্গে উঠেছে। রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্র সমিতির পক্ষ থেকে সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে গত ১৫ অক্টোবর প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। প্রথম দফায় ৫৫ আসনের প্রার্থীর নাম ঘোষিত হয়েছিল। এদিন আরও ৪৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জুবিলি হিলস থেকে লড়ছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তবে ভোটের আসরে এই প্রথমবার জানাচ্ছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০০৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে জয়ী হয়েছিলেন আজহার। যদিও ২০১৪ সালে তাঁকে আর প্রার্থী করেনি কংগ্রেস।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত