Red Road Durga Puja Carnival-এ মুগ্ধ UNESCO

UNESCO’র প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন Red Road Durga Puja Carnival-এ। কার্নিভাল দেখে তাঁরা রীতিমত মুগ্ধ। সেই রিপোর্টই তাঁরা পাঠাচ্ছেন UNESCO-তে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পরিবর্তনের পরে ২০১৬ সালে দ্বিতীয়বার বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতা ধরে রাখে তৃণমূল কংগ্রেস(TMC)। সেই বছর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল শুরু করেন। কোভিডের মাঝের ২টি বছর বাদ দিয়ে কলকাতার বুকে দুর্গাপুজোর পরে পরেই সেই কার্নিভাল হয়ে চলেছে নিজস্ব স্রোতে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। গতবছরই UNESCO কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage of Humanity-তে ভূষিত করেছে। আর এবছর সেই UNESCO’র প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন Red Road Durga Puja Carnival-এ। সেই কার্নিভাল দেখে তাঁরা রীতিমত মুগ্ধ। সেই মুগ্ধতার রিপোর্টই তাঁরা এবার পাঠাচ্ছেন Geneva-তে UNESCO’র সদর দফতরে। 

এবারে Red Road Durga Puja Carnival-এ কলকাতা শহর ও শহরতলির সেরা ৯৬টি পুজো অংশ নিয়েছিল। হরেক ঘরানার নাচ-গান, হস্তশিল্পের প্রদর্শন, সামাজিক বার্তা, পরিবেশ বাঁচানোর অঙ্গীকার তুলে ধরা হয় সেখানে। থিমের মোড়কে জাতি-ধর্ম ভুলে উৎসবের উদযাপন কার্যত উদযাপিত হয়। ঢাকের বোল, উলু-শঙ্খধ্বনি, ধুনুচি নাচ আট থেকে আশি, সবার মন কেড়ে নিয়েছে। মুগ্ধ হয়েছেন UNESCO’র প্রতিনিধিদলও। মুগ্ধ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অভ‌্যাগতরা। বিভিন্ন দেশের প্রায় ১০০জন প্রতিনিধি অনুষ্ঠানে এসেছিলেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল-সহ রাজ্যের একাধিক মন্ত্রী। ছিলেন প্রসেনজিৎ-দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ টলিউডের এক ঝাঁক তারকা। ছিলেন মুখ‌্যমন্ত্রীর পরিবারের কয়েকজন সদস‌্যও।

কার্যত Red Road Durga Puja Carnival’র জৌলুস দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে বিদেশীদের। বোধন থেকে বিসর্জন, শারদ উৎসবের রঙিন উদযাপনের অভিজ্ঞতাই প্রাথমিক রিপোর্টের আকারে যাচ্ছে UNESCO’র সদর দফতর জেনিভায়। চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে পরে।  সূত্রে জানা গিয়েছে, UNESCO’র প্রতিনিধিদল চাইছেন কলকাতার দুর্গাপুজো এবং এখানকার কার্নিভালকে বিশ্বের দরবারে আরও বড় করে তুলে ধরতে। পুজোর সময়ে কলকাতায় যাতে আরও বেশি বিদেশী পর্যটক আসেন এবং এখান উৎসব প্রত্যক্ষ করেন সেটার দিকেও তাঁরা বাড়তি গুরুত্ব দিতে চাইছেন। এমনকি এই পুজো, উৎসব ও কার্নিভালকে ব্রান্ডিং করে তা বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরতে চাইছেন UNESCO’র প্রতিনিধিদল। 

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও