মালদাতে সদ্যোজাত শিশুর মুন্ডু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা ও বসিরহাট : সদ্যোজাত শিশুর মুন্ডু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের(12, National High way) ধারে সদ্যোজাত শিশুর মুন্ডু উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিভাবে সদ্যোজাত শিশুর মুন্ডু ওই এলাকায় এলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার নিন্দা জানিয়েছেন এলাকার মানুষ।স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকালে সদ্যোজাত শিশুর মুন্ডুটি চোখে পড়ে পথ চলতি মানুষজনের। তবে কোথা থেকে মুন্ডুটি রাস্তার ধারে আসলো তা বলতে পারেনি তারা। তারা জানিয়েছেন মৃত শিশুর শরীরের অংশ দেখা যায়নি। শুধু পড়েছিল মুন্ডুটি।

তবে সদ্যোজাত শিশুর (New Born Baby)মুন্ডুটি যারাই ফেলে থাকুক না কেন তা তদন্ত হওয়া উচিত বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পিতারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের(Hakimpur Gram Panchayet) মাঝেরপাড়া এলাকায় এক মহিলা অটোচালক যাত্রী নিয়ে লাইট পোস্টে ধাক্কা মারে। ঘটনাস্থলে বছর ২১,এর যুবক রাজু মন্ডল বিদ্যুৎপৃষ্ঠে হয়ে মৃত্যু হয়। এই ঘটনায় আরো গুরুতর তিনজন জখম হয়। অটোটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা চারজনকে উদ্ধার করে সারাবুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে রাজু নামে এক যুবকের মৃত্যু হয়।

বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশ গিয়ে ঘাতক অটোটিকে আটক করে। মহিলা অটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে ধাক্কা মেরেছে না অন্য গাড়িকে পাস কাটাতে গিয়ে দ্রুত গতিতে সজোরে ধাক্কা মেরেছে সবটাই তদন্ত শুরু করেছে পুলিশ । মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। মৃত রাজু মন্ডলের বাড়ি স্বরূপনগরের(SwarupNagar) গলদার গোকুলপুর গ্রামে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!