আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, অসুস্থ ১২ শিশু

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আবারও বাংলার(Bengal) এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের(ICDS Center) খাবারে বিষক্রিয়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়ল বেশ কিছু শিশু(Children get Sick)। এই ঘটনায় অসুস্থ শিশুদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাঁকুড়া(Bankura) জেলার ছাতনা ব্লকের বাঁদরডিহা গ্রামে। ঘটনার জেরে ১২ জন শিশুকে ভর্তি করা হয় এলাকারই সরবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে। এদের সকলের বয়স ২ থেকে ৩ বছর বলে জানা গিয়েছে। তবে এখন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাঁদরডিহা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তৈরি খিচুড়িতে টিকটিকি(Lizard in Khichdi) পড়েছিল। সেই খিচুড়ি গেয়েই অসুস্থ হয়ে পড়ে ১২জন শিশু। উল্লেখ্য এর আগেও রাজ্যের বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে। রাজ্য সরকারের তরফে তার পর থেকেই কড়া নির্দেশ জারি করে দেওয়া হয় যে এরপর থেকে এই ধরনের কোনও ঘটনা ঘটলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

বাঁদরডিহা গ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারের এই ঘটনায় সেখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, খিচুড়ির মধ্যে কীভাবে টিকটিকি পড়ল সেই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবেন তাঁদের বরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এই কেন্দ্রের খাবারের ওপর নির্ভর আশেপাশের এলাকার শিশু ও মহিলারা। এটা কর্মীদের মাথজায় রাখা উচিত ছিল। জানা গিয়েছে, রবিবার এই আইসিডিএস সেন্টার বন্ধ থাকলেও মিড ডে মিল(Mid Day Meal) রান্না হয়। গতকালই খিচুড়ি রান্না হয়েছিল। তা খেয়েছে শিশুরা। এর পর থেকেই তারা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে। শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকায় তাঁদের সরবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই ঘটনায় ফের বাংলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির রান্নার পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Published by:

Share Link:

More Releted News:

নতুন বাড়িতে কাটানো হল না রাত, গঙ্গা জল-মাটি আনতে গিয়ে সলিল সমাধি ২ বোনের

গরমে নাজেহাল জনজীবন, টানা সাতদিন বিদ্যুতের দেখা নেই এই গ্রামে…

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

হাতির হানায় মৃত্যু জলপাইগুড়ির যুবকের, শুঁড়ে তুলে আছাড় মারতেই ভবলীলা সাঙ্গ

মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ