প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতার বিজেপির গভীর ষড়যন্ত্র : নারায়ণ গোস্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার, এটা ষড়যন্ত্র বিজেপির ।একুশে পায়ের তলাতে মাটি সরে যাওয়ার পরে লোকসভা ভোটের আগে পরিকল্পনা করে এগুলো করছে। অভিযোগ নারায়ণ গোস্বামীর।উত্তর ২৪ পরগনার বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার খোলাপাতায়। তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক(MLA) নারায়ন গোস্বামী ।

এদিন বসিরহাটে মহাকুমার জেলা পরিষদের বিভিন্ন সদস্য পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ব্লক সভাপতিদের নিয়ে জরুরি বৈঠক করেন। খোলাপাতাতে(Kholapata) একটি অনুষ্ঠান হলে মানুষের কাছে পৌঁছানোর পাশপাশি লোকসভা ভোটের আগে জনসংযোগ আরোও মজবুত করতে একটি সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী জ্যোতিপ্রিয় মল্লিকের ইডির গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, বিজেপির বাংলায় পায়ের তলাতে মাটি সরে গেছে একুশে নির্বাচনে আপনারা দেখেছেন।

তাই ষড়যন্ত্র করে পরিকল্পনা করে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে এই গ্রেফতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Bandopadhay) নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে ।দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে আন্দোলন চলবে। বাংলার প্রতি যে বঞ্চনা কেন্দ্র সরকার করছে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। যতই ষড়যন্ত্র করুক তৃণমূলের আন্দোলন রোখা  যাবে না বলে হুমকি দেন বিধায়ক নারায়ণ গোস্বামী।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!