শ্রীলঙ্কাকে হারিয়ে ফের চমক আফগানিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: বিশ্বকাপে ফের চমকে দিল আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তানের পরে সোমবার শ্রীলঙ্কাকেও হারিয়ে দিলেন হাশমাতুল্লাহ শাহিদিরা। ২৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে উঠে এলেন আফগানরা। সেই সঙ্গে শেষ চারে ওঠার একটা ক্ষীণ আশাও জিইয়ে রাখলেন। এদিন হারার সঙ্গে সঙ্গে কার্যত সেমিতে ওঠার আশা শেষ হয়ে গেল কুশল মেন্ডিজদের।  

এদিন পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা আর আফগানিস্তান। শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে দু’দলের কাছেই ম্যাচ জেতা জরুরি ছিল। টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। কিন্তু ফজলহক ফারুখি, মুজিব উর রহমানদের বোলিং তোপের মুখে ২৪১ রানে গুটিয়ে যান কুশল মেন্ডিজরা। জয়ের জন্য ২৪১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম ওভারেই জোর ধাক্কা খায় আফগানরা। চতুর্থ বলেই শূন্য রানে সাজঘরে ফিরে যান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। আদৌ ওই ধাক্কা আফগানরা সামলে উঠতে পারবে কিনা, তা নিয়ে অনেকের মনেই সংশয ছিল। কিন্তু দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ ৭৩ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ব্যাক্তিগত ৩৯ রানে দিলশন মধুশঙ্কার বলে আউট হন জাদরান। এর পরে রহমত শাহ ও আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি জুটি বেঁধে ৫৮ রান যোগ করেন।

এর পরে চুর্থ উইকেটে জুটি বেঁধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন আফগান অধিনায়ক শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনে দেখেশুনে খেলে শ্রীলঙ্কার বোলারদের আক্রমণ ভোঁতা করে দেন। দুজনেই নিজেদের অর্ধশতরান পূর্ণ করেন। তবে আফগান অধিনায়কের চেয়েও আক্রমণাত্মক ছিলেন ওমরজাই। শেষ পর্যন্ত ৪৫.২ ওভারেই জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন দুজনে। ৭৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন শাহিদি। আর ৬টি চার ও তিন ছক্কার সাহায্যে  ৭৩ রানে অপরাজিত থাকেন ওমরজাই।

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ