দৃষ্টি ঘোরাতে ইডি ও সিবিআইকে কাজে লাগাচ্ছে বিজেপি : পার্থ ভৌমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: রাজ্যের সাধারন মানুষের জন্য ১০০ দিনের কাজের টাকা গরিব মানুষের বাড়ি তৈরির টাকার দাবিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আন্দোলন যাতে সংবাদ মাধ্যমে প্রচারিত না হয় সেই দৃষ্টি ঘোরাতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ED CBI কে কাজে লাগাচ্ছে বিজেপি।এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের সেচ ও জল সম্পদ মন্ত্রী তথা নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক(Minister Partha Bhowmick)। মঙ্গলবার বিকেলে নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের পুরনো বিল্ডিংয়ে এক সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন পার্থ ভৌমিক।

তিনি আরও বলেন, এ বিষয়ে পয়লা নভেম্বর থেকে আন্দোলনের পথে নামছে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে যে সমস্ত অভিযোগ করছেন তা প্রমাণ করে দেখাক। এদিনের এই সাংবাদিক বৈঠকে পার্থ ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন বিজপুর বিধায়ক(MLA) সুবোধ অধিকারী, কাঁচড়াপারা পৌরসভার(Kachrapara Municipality) পৌরপ্রধান কমল অধিকারী। এদিকে ইডি অফিসে মঙ্গলবার যান আইএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তার বাড়িতে রেড করে ইডি। এদিকে মঙ্গলবার সকালে আবার সল্টলেকে ইডি দফতরে যান আই এএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায়। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে মঙ্গলবার আবার ডাকা হয়।

সোমবার ইডি (ED)দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর আগে দীর্ঘক্ষণ ধরে তার সল্টলেকের বাড়িতেও তল্লাশি করে ইডি আধিকারিকরা। সূত্রের খবর, এদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে(Pachu Roy) মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে(CGO Complex) ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।মঙ্গলবার ফের জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক কেও ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদ এর জন্য সিজিও কমপ্লেক্স- এ।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!