ইডেনে ম্যাচ চলাকালীন যান চলাচল নিয়ন্ত্রণ, কড়া নিরাপত্তা বেষ্টনী বলয়

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল রবিবার ভারত–দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ।নিরাপত্তা ও ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করতে প্রস্তুত কলকাতা পুলিশ(Kolkata Police)।তার আগে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। এই ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। মিলছে না টিকিট। আবার কিছু ক্ষেত্রে টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে ১০ গুণ চড়া দামে। এই অবস্থায় কালোবাজারি রুখতে শুক্রবার থেকেই ইডেন গার্ডেনের(Eden Garden) চারপাশে প্রচুর সংখ্যক সাদা পোশাকের পুলিশ কর্মী মোতায়ন করেছে লালবাজার। যার সংখ্যাটা হল প্রায় ২৫০ জন। আগামীকাল বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন সংলগ্ন রাস্তায় হবে যান নিয়ন্ত্রণ। বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স ও ময়দান এলাকার প্রায় সমস্ত রাস্তা।

সকাল সাড়ে ৯ টার পর থেকে খেলা শেষ হওয়ার পর পর্যন্ত এই যান চলাচল নিয়ন্ত্রণ হবে। ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্যবাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। হাইকোর্টগামী গাড়িগুলিকে অকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী।

টিকিটের কালোবাজারি রুখতে তৎপর প্রসাশন। এখনো পর্যন্ত গ্রেফতার মোট ১৬ জন। অন্যদিকে, সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে গতকাল হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ময়দান থানার(Maidan P.S.) পুলিশ। যদিও সেকথা অস্বীকার করেন সিএবি সভাপতি ।তিনি হাজিরা দেননি। এর পাশাপশি, গতকালকেই অনলাইন টিকিট করার এক সংস্থা ‘Book My Show’-এর দুইজন আধিকারিক ময়দান থানায় গিয়ে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ওই সংস্থাকে নোটিশ দিয়েছিল কলকাতা পুলিশ। সূত্রের খবর, দুপুর দুটোর সময় তারা ময়দান থানায় গতকাল হাজিরা দেন। প্রথমে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম)(JT .C.P. Crime) শঙ্খশুভ্র চক্রবর্তী তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। তার পরবর্তীকালে লালবাজার থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ৭ আধিকারিকরা এসে তাদের জিজ্ঞাসা করেন টিকিটের কালোবাজারি প্রসঙ্গে। তাদের সঙ্গে ছিলেন একজন ভিডিওগ্রাফার । তিনি সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ এর প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করেছেন। অন্যদিকে টিকিটের কালোবাজারি অভিযোগের গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মোট ৮ টি মামলায়।

ইতিমধ্যে ৯৪ টি টিকিট বাজেয়াপ্ত করেছেন কলকাতা পুলিশ। অভিযোগ ৯০০ টাকার টিকিট ৮ হাজার টাকা দামে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি বৃহস্পতিবারই টিকিটের কালোবাজারি(Black Marketing) অভিযোগে দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ তাদের কাছ থেকে ১০ টি টিকিট পাওয়া যায়। অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় অভিষেক জয়সওয়াল নামের গিরিশ পার্কের এক বাসিন্দাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছেন টিকিটের কালোবাজারি অভিযোগে। তার বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে মদন চ্যাটার্জী লেনের একটি ক্যাফের ভেতর টিকিট বেটিংয়ের চক্র চলছিল। সবমিলিয়ে টিকিটের কালোবাজারি রুখতে তৎপর কলকাতা পুলিশ ।আগামীকাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে শহর জুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনী বলয় গড়ে তুলেছে লালবাজার(Lalbazar)।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত