কলকাতা, হাওড়া,সল্টলেক, রানাঘাট, বনগাঁ সহ ১৮ টি স্পটে ইডির হানা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা থেকে জেলায় শনিবার সকাল থেকেই তৎপর ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায়। কলকাতার AJC বোস রোডে আটা প্যাকেজিং সংস্থার দফতরে হানা দেয় ইডি। সকাল ৮ টা থেকে চলছে তল্লাশি। মূলত আটা কল মালিকদের ভূমিকা কি ছিল? তা জানতেই এই তল্লাশি অভিযান। বাকিবুরের সঙ্গে কতটা ঘনিষ্ঠতা ছিল আটাকল মালিকদের জানতে চাইছে ইডি।

কলকাতার এজিসি বোস রোডে যে বিল্ডিং – এ আটা প্যাকেজিং সংস্থার অফিসে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন সেই সংস্থার নাম – ankit india limited। ব্যবসায়ী অঙ্কিতার নামে খোলা এই আটা প্যাকেজিং সংস্থা। শুধু কলকাতার এজিসি বোস রোড নয়, আরো বিভিন্ন জায়গায় তার সংস্থা রয়েছে। অফিসে ঢুকে ইডি আধিকারিকরা কাগজপত্র পর্যবেক্ষণ করছেন।সল্টলেক সেক্টর ফাইভে রাধা কানহাইয়া হোটেলে ইডি র তল্লাশি অভিযান চলছে। শনিবার সকাল থেকেই এই হোটেলে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
শনিবার রাজ্যের একাধিক জায়গায় রেশন বন্টন দুর্নীতির ঘটনায় তল্লাশি চলছে।

বনগাঁতে রাধা কৃষ্ণ ফ্লাওয়ার রাইস মিলেও চলছে তল্লাশি। সূত্রের খবর ,এই রাইস মিলের মালিক মন্টু সাহা এবং কালিদাস সাহার নাম রয়েছে। এই রাধা কানাইয়া হোটেল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর তারা। রেশন দুর্নীতি মামলাতে ইতিমধ্যেই ইডি রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Ex Food Minister Jotipriyo Mallick) এবং বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, এই হোটেল মালিকদের সাথে বাকিবুর রহমান বা জ্যোতিপ্রিয় মল্লিকের কোন যোগাযোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে ইডি। পাশাপাশি এই হোটেল ব্যবসার ক্ষেত্রে রেশন বন্টন দুর্নীতির টাকা ব্যবহৃত হয়েছে কিনা সেটাও দেখছে তারা বলে সূত্রের খবর।

বনগাঁ কালুপুর রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলের মালিক মন্টু সাহার ও কালীদাস সাহার কোড়ার বাগানের বাড়িতে ইডি র হানা দেয় । এই রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল থেকে রেশনের আটা সরবরাহ হত ।হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কলোরা – ২ এলাকায় নামি ব্র্যান্ড কোম্পানির আটা, ময়দার গোডাউনেও ইডির হানা। বেলা এগারোটা নাগাদ ছয় থেকে সাত জনের ইডির আধিকারিক এর দল কোম্পানির গোডাউনে প্রবেশ করে। তল্লাশি চলছে।

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’