ইডেনে ম্যাচ দেখতে গিয়ে বিপত্তি, তীব্র ক্ষোভের মুখে নীল-তৃণা

এ দিন সময় হতেই দু’জনে ইডেনে হাজির হয়ে ভারতের জার্সি, গলায় কার্ড চাপিয়ে সুন্দর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। আর তা দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে নেটিজেনদের একটা বড় অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার টেলি মহলের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নেটপাড়া প্রতিনিয়ত মজে রয়েছে। তাঁদের ছবি বা ভিডিওতে পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় বিতর্ক। কলকাতার ইডেনে শুরু হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর হাড্ডাহাড্ডি ম্যাচ। যে ম্যাচের টিকিট নিয়ে পড়ে গিয়েছে আকাল। কয়েকদিন ধরেই চলছে ‘হ্যালো, টিকিট আছে’? ‘না’, এই উত্তরই পাচ্ছেন ‘আমআদমি’। শুধু কি আম আদমি? রঞ্জি খেলেছেন এমন অনেক ক্রিকেটাররাও ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিট পাননি। সেখানে দাঁড়িয়ে টলিউডের হার্টথ্রব জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা কী করে টিকিট পেলো সেটাই ভাবাচ্ছে সবাইকে। এ দিন সময় হতেই দু’জনে ইডেনে হাজির হয়ে ভারতের জার্সি, গলায় কার্ড চাপিয়ে সুন্দর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। আর তা দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠে নেটিজেনদের একটা বড় অংশ।

শুধু নেটজেনরাই নন, ইডেনে হাজির জনগণের একাংশের বক্তব্য, ‘সেলেব বলেই কী খুব সহজেই এই সুবিধে পেয়ে গেলেন তাঁরা”! এদিন তাঁদের মিষ্টি মুখের ছবিটি তাঁদের ভক্তরা পছন্দ করলেও অনেকের মুখ ভার! বেশ কিছুদিন ধরেই ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি ঘিরে চলছে বিস্তর জলঘোলা। যেখানে টিকিট বিক্রি নিয়ে কালোবাজারির অভিযোগও উঠেছে। গ্রেফতারও হয়েছেন অনেকে। BCCI-এর সভাপতি রজার বিনিরকেও নোটিশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই টিকিটের গড়মিল নিয়ে যে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। কীভাবে টিকিট ভাগ হয়েছে, কী প্রক্রিয়ায় তা বিলি করা হয়েছে, কাকে কোথায় কত টিকিট দেওয়া হয়েছে– এ নিয়ে হাজার প্রশ্ন অপেক্ষা করছে বিসিসিআই-এর জন্যে। এতকিছুর মধ্যে নীল-তৃণা কি করে টিকিট পেল তা নিয়েই উঠছে প্রশ্ন! 

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ