অজিদের জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্য দিল আফগানরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইব্রাহিম জাদরানের অপরাজিত শতরানের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল আফগানরা। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তুলেছে হাশমাতুল্লাহ শাহিদির বাহিনী। অপেক্ষাকৃত দুর্বল আফগানদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার কোনও বোলারই বল হাতে ‘ত্রাস’ হয়ে উঠতে পারেননি।

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। শুরু থেকেই সতর্কভাবে খেলতে শুরু করেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। যদিও অষ্টম ওভারে এসে গুরুবাজকে (২১) ফিরিয়ে ৩৮ রানের জুটি ভাঙেন জোস হ্যাজলউড। যদিও দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ওই ধাক্কা সামলা দেন জাদরান ও রহমত শাহ। দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। ২৫তম ওভারে বল করতে এসে রহমত শাহকে (৩০) ফিরিয়ে জুটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল। এর পরে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও জাদরান মিলে দলকে এগিয়ে নিয়ে যান। জুটি বেঁধে দুজনে ৫২ রান যোগ করেন। ৩৮তম ওভারে মিচেল স্টার্কের বলের লাইন মিস করে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শাহিদি (২৬)।

একের পর এক সঙ্গীর আসা যাওয়া দেখেও অবিচল ছিলেন জাদরান। অজি বোলারদের সমস্ত আক্রমণ ভোঁতা করে দিয়ে দলের রান মেশিন সচল রাখেন। অধিনায়ক শাহিদি আউট হওয়ার পরেই ক্রিজে এসে আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন আজমাতুল্লাহ ওমরজাই। যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। মাত্র ১৮ রান করেই অ্যাডাম জাম্পার বলে ফিরে যান সাজঘরে। ওমরজাই ফিরে যাওয়ার পরে জাদরানের সঙ্গে জুটি বাঁধেন মহম্মদ নবি। কিন্তু আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। মাত্র ১০ রান করে ফেরেন। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে অজি বোলারদের তুলোধনা করেন জাদরান ও রশিদ খান। শেষ ২৭ বলে ৫৮ রান তোলেন দুজনে। আর সেই সুবাদে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে সফল হয়েছে আফগানরা। ১৪৩ বলে আটটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১২৯ রানে অপরাজিত থাকেন জাদরান। আর রশিদ খান ১৮ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা