মন্ত্রীর বাড়ির পুকুর মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র রায়না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের (Pradip Mazumdar) বাড়িতে ভাঙচুর নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমানের (Bardhaman)মাধবডিহি থানার কামারহাটিতে। জানা গিয়েছে, সোমবার রাতে পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির পুকুরে মাছ ধরতে যায় এক আদিবাসী যুবক। ওই কথা জানার পরেই ওই যুবককে মন্ত্রীর বাড়িতে তুলে এনে আটকে রাখেন কেয়ারটেকার। শুধু আটকে রাখাই নয়, তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। 

মঙ্গলবার সকালে আদিবাসী যুবককে আটকে রেখে মারধরের ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। প্রতিবাদ জানাতে  মন্ত্রীর বাড়ির পাঁচিল এবং গেট ভেঙ্গে ফেলেন। কার্যত মন্ত্রীর বাড়ির আশেপাশে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। এলাকা জুড়ে ছড়িয়ে পরে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌছায় মাধবডিহি থানার বিশাল পুলিশ বাহিনী। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, অবশেষে মন্ত্রীর বাড়ির আশেপাশের  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে বিশাল পুলিশ বাহিনী।

বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুরে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে বাড়ি ঘেরাওয়ের কথা মানতে চাননি তিনি।  স্থানীয় বিধায়ক শম্পা ধাড়া আবার অন্য কথা বলছেন। তিনি জানিয়েছেন, ‘মাছ ধরা নিয়ে মন্ত্রীর বাড়ির কেয়ারটেকারের  সঙ্গে এক আদিবাসী যুবকের বিবাদ হয়েছিল। এই ঘটনার পরেই গোটা এলাকা রণক্ষেত্রের আকার নেয়। তবে পুলিশের সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে।’ তবে, মন্ত্রীর বাড়িতে এই হামলা  নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স