চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোটা দেশেই দূষণ ছড়ানো বাজি নিষিদ্ধ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Custardy: Goggle

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি: দিন কয়েক পরেই দেশ জুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি(Diwali) অর্থাত বাঙালীর কালী পুজো। তবে শুধুমাত্র আলোর রোশনাইতেই সীমাবদ্ধ থাকে না সেই উদযাপন। কোথাও কোথাও চলে মাত্রাছাড়া বারুদ পোড়ানো। ধোঁয়ায় ভরে ওঠে বাতাস(Environment Pollution)। প্রত্য়েকবারের মতো তাই এবারেও কালী পুজোর আগে উদ্বেগ বাড়ছে পরিবেশবিদদের।  

২০২১ সালে সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশে যা বলা হয়েছিল, সেই নির্দেশ যাতে পালন করা হয়, সে কথা সব রাজ্যকে আবারও মনে করিয়ে দিল শীর্ষ আদালত। গত মঙ্গলবার রাজস্থানের একটি মামলায় এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত বিশেষভাবে উল্লেখ করেছে, ২০২১-এ যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা শুধুমাত্র দিল্লির জন্য নয়, গোটা দেশের জন্য ছিল। রাজস্থানে যাতে ওই নির্দেশ কার্যকর করা হয়, সেই দাবি জানিয়েই একটি মামলা করা হয়েছিল শীর্ষ আদালতে। সেই মামলার শুনানির পর সুপ্রিম কোর্ট জানিয়েছে, আলাদা করে কোনও নির্দেশের প্রয়োজন নেই। সব রাজ্যকেই ওই নির্দেশ মানতে হবে।

২০২১ সালের করোনা আবহে সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ বাজি(Firecrackers) ফাটানো নিয়ে একগুচ্ছ নির্দেশ লাঘু করছিল। ছাড় ছিল শুধুমাত্র সবুজ বাজি(Green Crackers) বা গ্রিন ক্র্যাকার ব্যবহারে। কারণ গ্রিন ক্র্যাকার পরিবেশ বান্ধব। এই নির্দেশ গুরুত্ব দিয়ে মেনে চলার কথা বলা হয়েছিল সব রাজ্যের সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

ওই নির্দেশে আরও বলা হয়েছিল যে নিষিদ্ধ বাজি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের জবাবদিহি করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ