কম্যান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র চিকিৎসা নিয়ে ইডির জবাব চাইল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) চিকিৎসা কম্যান্ড  হাসপাতালে করা যাবে না বলে ফের হাইকোর্টে (Calcutta High Court) জানাল সেনা হাসপাতাল কর্তৃপক্ষ। হাইকোর্টে একথা জানানোর পরেই বুধবার  বিচারপতি রাজা বসুরায়চৌধুরী ইডিকে নির্দেশ দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তকারী সংস্থাকে জেনে আসতে হবে যে, বিষয়টি নিয়ে তারা কী সিদ্ধান্ত নেবে।  সেনার সঙ্গে যুক্ত নন, এমন কোনও নাগরিককে যেন চিকিৎসার জন্য পাঠানো না হয়, এই আর্জি নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।  

যদিও হাইকোর্টের  বিচারপতি সেনা হাসপাতাল কর্তৃপক্ষর দাবির সঙ্গে সহমত পোষণ করেননি। বিচারপতি জানিয়েছেন, ইডি (ED), কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইস্টার্ন কমান্ড আদালতের বাইরে বসে মীমাংসা করুন কীভাবে এই সমস্যার দ্রুত সমাধান করা যায়। তবু শুনানি চলাকালীন সময় বিচারপতি বলেন, ‘দেশে সেনাবাহিনী স্থান সবার উপরে। অবশ্যই তাঁদের কথা ফেলে দেওয়া যায় না।’ আগামিকাল বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি । তবে ইডির তরফ থেকে এদিন হাইকোর্টে জানানো হয়েছে, কলকাতা থেকে তিন ঘন্টার বেশি সময় লাগে কল্যাণী এইমস হাসপাতালে যেতে।

তাই কেন্দ্রীয় তদন্ত কমিটির সদস্যরা চাইছে কম্যান্ড হাসপাতাল থেকে মন্ত্রীর চিকিৎসা করতে। এই নিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে কম্যান্ড হাসপাতালের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, সল্টলেকে বিএসএফের একটি হাসপাতাল রয়েছে। সেখানেই মন্ত্রীর চিকিৎসা হোক। যদিও বিচারপতি তাঁদের এই বক্তব্যে সহমত হননি।  উল্লেখ্য, ২৬ অক্টোবর মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে গ্রেফতারের পরের দিন ২৭ অক্টোবর এজলাসেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর অসুস্থতার পরেই কমান্ড হাসপাতালে শুরু হয় চিকিৎসা। তবে এবার কোথায় হবে মন্ত্রীর চিকিৎসা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ